editor

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই

6

সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

8

সোমবার (৪ মে) রাতে সমিতির কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিন এই নির্বাচনী তফসিল ও নীতিমালা আনুষ্ঠানিকতা ঘোষণা করেন।

6

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মো. আজিম উদ্দিন, সহকারী কমিশনার সেলিম আহমদ শিবলী, আফছর খান, আব্দুর রাজ্জাক রাজন, রুবেল বক্স, আজিজ খান সজিব।

এছাড়া নির্বাচন সংক্রান্ত যেকোনো আপিল নিষ্পত্তির জন্য মো. রিয়াজ মিয়াকে প্রধান করে ৩ সদস্যের একটি ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে। তারা হলেন সদস্য অধ্যাপক শহীদ আহমদ, মো: ফয়জুল হক।

তফসিল ঘোষণা অনুযায়ী এবারের নির্বাচনে ১১টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১১ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সভাপতি (১টি), সহ-সভাপতি (২টি), সাধারণ সম্পাদক (১টি), যুগ্ম-সম্পাদক (১টি), সহ-সম্পাদক (২টি), সাংগঠনিক সম্পাদক (১টি), কোষাধ্যক্ষ (১টি), ধর্ম সম্পাদক (১টি), সমাজকল্যাণ সম্পাদক (১টি), দপ্তর ও প্রচার সম্পাদক (১টি) এবং কার্যকরী সদস্য পদে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে ভোট দেবেন সাধারণ ভোটাররা।

তফসিল অনুযায়ী ভোটার তালিকা নবায়নের শেষ তারিখ ২৪ মে। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ জুন। প্রাথমিক ভোটার তালিবার বিরুদ্ধে আপত্তি ৩ জুন। প্রাথমিক ভোটার তালিকার আপত্তির শুনানি ও নিষ্পত্তির ৪ জুন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৬ জুন। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ৭ ও ৮ জুন এবং জমা দেওয়া যাবে ৯ ও ১০ জুন। মনোনয়ন যাচাই-বাচাই ১১ জুন। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ১২ জুন। বাতিলকৃত মনোনয়ন পত্রের বিরুদ্ধে আপিল গ্রহণ ১৩ জুন। মনোনয়ন পত্রের বিরুদ্ধে আপিল শুনানি ও নিষ্পত্তি ১৪ জন। চূড়ান্ত মনোনয়ন পত্র প্রকাশ ১৫ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ জুন। বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা ১৭ জুন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ জুন। একই প্রতীকের একাধিক দাবিদার হলে লটারির মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে এবং ভোটগ্রহণ ১১ জুলাই। ফলাফলের বিরুদ্ধে আপিল ১৩ জুলাই। আপিল শুনানি ও নিষ্পত্তি ১৪ জুলাই। চূড়ান্ত ফলাফল প্রকাশ ১৫ জুলাই।

3

তফসিলে বলা হয় যে সকল সদস্যের বিগত ৩ বছরের হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং টিআইএন সার্টিফিকেট থাকবে, কেবল তারাই প্রার্থী হতে পারবেন। নির্বাচনের দিন প্রত্যেক ভোটার নির্বাচন কমিশন প্রদত্ত আইডি কার্ড প্রদর্শন করে ভোট দিতে হবে। কোন অবস্থাতে ভোটারের আইডি প্রদর্শন ছাড়া ভোটার ভোট দিতে পারবেন না। নির্বাচনের দিন কেন্দ্রে মোবাইল ফোন বহন নিষিদ্ধ। জমাকৃদ সকল পদের মনোননয় ফি এবং অন্যান্য ফি অফেরৎ যোগ্য। নির্বাচনের স্থান প্রত্যেক সদস্যদের চিঠি দিয়ে এবং মাইকিং করে জানানো হবে। দৈব দুর্বিপাতে নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যে কোন কার্যক্রম বন্ধ করলে তা পরবর্তী সরকারী ছুটির দিনে একই ভোটার তালিকা ও তফসিল অনুযায়ী সম্পন্ন হবে। কোনো ১ জন ভোটারকে একাধিক ব্যালেট পেপার দেয়া হবে না। একই ব্যক্তি একাধিক পদে প্রার্থী হতে পারবেন না।

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির অন্যতম সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো: আজিম উদ্দিন এর সভাপতিত্বে ও মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন এর পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন

ব্যবসায়ী সমিতির এডহক কমিটির (উপদেষ্টা) সদস্য বাবু ননী গোপাল দত্ত, বাবু বলাই দত্ত, মাসুদ চৌধুরী, এডহক কমিটির সদস্য ও অর্থ কমিটির সদস্য শিহাব খান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির এডহক কমিটির যুগ্ম সদস্য সচিব উসমান গণি।

ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা মাসুম আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী আমির হোসেন, আব্দুস সত্তার, সাবেক সাধারন সম্পাদক হাজী সেলিম আহমদ, সাবেক উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি মাসুক মিয়া আসিক, সিনিয়র ব্যবসায়ী ও ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, সিনিয়র ব্যবসায়ী আব্দুল বাসিত মহসিন, আব্দুল হান্নান, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল জব্বার শাহী, সাবেক সিনিয়র সহ-সভাপতি জুবেল আহমদ, সহ-সভাপতি সাইদুল ইসলাম সাইদুল, সিনিয়র ব্যবসায়ী হাফিজ মুহিবুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল করিম সাচ্ছু, আজাদ রহমান, জুনেদ আহমদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফারুক মিয়া, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, ব্যবসায়ী এডভোকেট সাদেক আহমদ, আবুল হাসান, নানু মিয়া, রুমন আহমদ, মানিক আহমদ, রুমেল আহমদ, আফজল আহমদ, সুহেল আহমদ, জামাল আহমদ, হযরত আলী তালুকদার প্রমুখ।

4

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আজিম উদ্দিন বলেন, মদিনা মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীরা আমাদের উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়ে আমরা তার প্রতিদান দিবো ইনশাআল্লাহ। পাশাপাশি ব্যবসায়ীরা গঠনতন্ত্র সংস্কারের যে গুরুদায়িত্ব দিয়েছেন তা আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবো। নির্বাচনের পরিপূর্ন তফসিলের বিবরণ দেন এবং ভোটের ফলাফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সর্বস্তরের ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাধারণ সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা মুহিবুর রহমান।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক মনোনীত হলেন মির্জা শাহরিয়ার জালালী কাইজার

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক মনোনীত হলেন মির্জা শাহরিয়ার জালালী কাইজার

2 ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা শাহরিয়ার

শাপলা চত্বরে শহীদদের স্মরণে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শাপলা চত্বরে শহীদদের স্মরণে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

8 ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত শহীদের স্মরণে ও গণহত্যাকাণ্ডের বিচার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই

2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 7

খাজাঞ্চিতে আজও গড়ে ওঠেনি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স

খাজাঞ্চিতে আজও গড়ে ওঠেনি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স

2 সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন। ১৯৫৯ সালে গঠিত এই প্রাচীন ইউনিয়নটি স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত, ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত, ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

5 সিলেট জেলা ও দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা জজ আদালতসহ বিচারকশূন্য অবস্থায় চলছে সিলেটের ৮ টি আদালত। সিলেট

বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

8 আগামী ৭ মে ‘বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস’যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক: কর্মকর্তা কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সহিত বিবেচনা করা হবে

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক: কর্মকর্তা কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সহিত বিবেচনা করা হবে

8 আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিকের শ্রমিকদের উত্থাপিত সাত

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-কে বিদায় সংবর্ধনা

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-কে বিদায় সংবর্ধনা

1 নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-র দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সফল সমাপ্তিতে বিদায়

1
8