editor
প্রকাশিত: 3:32 PM, March 30, 2026
সিলেটের বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন এডহক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) রাতে সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় আগামী ১১ জুলাই ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন এডহক কমিটির উপদেষ্টা পদমর্যাদার সদস্য ও আল মদিনা জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী খলিলুর রহমান খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপনের পরিচালনায় সভায় এডহক কমিটি, নির্বাচন কমিশন ও সংবিধান সংস্কার কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ এডহক কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আজিজ খান সজিবের ওপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, বাজারে ঝামেলা হয়েছে শুনে সজিব সেখানে আসেন এবং পরিস্থিতি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু একটি কুচক্রী মহল ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলায় আসামি করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে আজিজ খান সজিবের ওপর থেকে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন, এডহক কমিটির উপদেষ্টা পদমর্যাদার সদস্য বাবু ননী গোপাল দত্ত, বাবু বলাই দত্ত,মাসুদ চৌধুরী, এডহক কমিটির সদস্য ও ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আজিম উদ্দিন, ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী, এডহক কমিটির সদস্য ও সংবিধান সংস্কার কমিটির অন্যতম সদস্য মিনহাজ পাঠান, ব্যবসায়ী সমিতির সদস্য ও সহকারী নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক রাজন, এডহক কমিটির সদস্য ও সহকারী নির্বাচন কমিশনার রুবেল বকস, এডহক কমিটির সদস্য ও অর্থ উপ কমিটির সদস্য শিহাব খান প্রমুখ।
5 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
4 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
1 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের