admin
প্রকাশিত: 9:41 PM, May 6, 2021
সময় ডেস্ক:: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর হজরত শাহজলাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দুআ করা হয়। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিম ও হজরত শাহজালাল (রহ.) এর সাবেক মোতাওয়াল্লি এজেড আব্দুল্লাহ সাহেবের পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সহসাধারণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, আরিফ, রাধে মল্লিক তপন।
মিলাদ ও দুআ পরিচালন করেন, হাফিজ আব্দুল মালিক ও হাফিজ মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, প্রতি বৃহস্পতিবার শেখ মো. মকন মিয়ার উদ্যোগে হজরত শাহজালাল (রহ.)-এর দরগা শরীফে মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন