editor
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আগামী ২৭ জুন শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ‘সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন, সিলেট বিভাগ’-এর ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের অবহেলা, বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরির রাজস্বকরণের এক দফা দাবি আদায়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আন্দোলনের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে—”বৈষম্য দূর করো, ন্যায্য অধিকার নিশ্চিত করো; চাকরির রাজস্বকরণ এখনই চাই, এখনই চাই।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশের সরকারি কলেজগুলোতে বছরের পর বছর ধরে বহু কর্মচারী অত্যন্ত স্বল্প বেতনে এবং মানবেতর উপায়ে বেসরকারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সেবা দিয়েও তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই দীর্ঘস্থায়ী বৈষম্যের অবসান ঘটিয়ে এক দফা দাবি আদায়ে আগামী ২৭ জুনের মানববন্ধনকে সফল করতে সিলেট বিভাগের সকল সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের যথাসময়ে শহীদ মিনারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আন্দোলনকারী কর্মচারীরা জানান, এক দাবি এক সুর, রাজস্বকরণ এখনই দরকার”—এই প্রত্যয় নিয়ে তারা মাঠে নামছেন। চাকরি স্থায়ীকরণ ও রাজস্বকরণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ ও ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।
শনিবারের এই মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে এবং আন্দোলনকে বেগবান করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন, সিলেট বিভাগ।
7 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
8 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
4 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
7 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
6 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
6 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি