editor
প্রকাশিত: 3:42 PM, April 11, 2026
রঙ, সুর আর ঐতিহ্যের মেলবন্ধনে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে বর্ণিল আয়োজনে মাতলো ক্যাপচার মডেল এজেন্সী। বৈতালিকের নান্দনিক পোশাকে সেজে উঠা মডেলদের উপস্থিতিতে যেন জীবন্ত হয়ে উঠেছিল বাঙালির শেকড়, সংস্কৃতি আর উৎসবের আবহ।
এই বৈশাখী ফটোশ্যুটটি ফ্রেমবন্দি করেছেন টিম স্বপ্ন ফটোগ্রাফি এবং মেকওভারে ছিলো রুমেল বিউটি লঞ্জ। কোরিওগ্রাফিতে ছিলেন জয়ন্ত কুমার দাস। ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাজ আহমেদ, সহযোগী ছিলেন সামি। পুরো আয়োজনটি অনুষ্ঠিত হয় সিলেটের ফিল্ম কটেজ শ্যুটিং বাড়িতে।
এতে মডেল হিসেবে কাজ করেন বিশ্ব, রবিউল, বিথী,লায়েক, তানিয়া,লামিয়া, এষলিনা আধীরা এষনিকা আহেলী। এই ফটোশ্যুটটিতে বৈশাখী উৎসবে পুরো পরিবারের আনন্দ ও ভালোবাসার মুহুর্তকে তুলে ধরা হয়েছে।
ক্যাপচার মডেল এজেন্সীর চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানান, ক্যাপচার মডেল এজেন্সী সবসময় ব্যতিক্রমী ও কালারফুল কাজ করতে আগ্রহী। এই এজেন্সীর মাধ্যমে নতুন ও পুরাতন মডেলদের নিয়ে প্রতিটি উৎসবকে ভিন্নভাবে তুলে ধরা হয়। ভবিষ্যতে সিলেটের ইতিহাস, ঐতিহ্য,সুস্থ সংস্কৃতি ও ফ্যাশন নিয়ে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি স্পন্সর ও বিজ্ঞাপনী সহযোগিতা পেলে আরও সৃজনশীল কাজ উপহার দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন