editor
প্রকাশিত: 11:20 PM, March 8, 2025
সিলেটের সময় :: একঝাক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার ৭ মার্চ, চট্টগ্রাম প্রেস ক্লাবের হল সেভেন এ নারী সম্মাননা, এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, উদ্বোধক সম্যকের উপদেষ্টা সাংবাদিক উৎফল বড়ুয়া, সংবর্ধিত অতিথি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। মূখ্য আলোচক ছিলেন লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, প্রধান বক্তা বেপজা কর্মকর্তা প্রকৌশলী রিটন বড়ুয়া। সম্যক প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কর আইনজীবী বুলবুল বড়ুয়া, কৃষাণু বড়ুয়া, বিপন বড়ুয়া। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অভি বড়ুয়া, সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া, অনুষ্ঠান আহ্বায়ক রুপস বড়ুয়া রাজু। পবিত্র ত্রিপিটক থেকে বুদ্ধবাণী পাঠ করেন সম্যক রাউজান শাখার ধর্মীয় সম্পাদক ভদন্ত শীলমিত্র ভিক্ষু।
অনুষ্ঠানে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ লিপি বড়ুয়া (সাহিত্যে), সনচিতা বড়ুয়া (সমাজসেবা), প্রিয়াংকা বড়ুয়া (নৃত্য), সোহেলী চাকমা (উপস্থাপিকা), ডা. ঋতু বড়ুয়া (মানবসেবা) নারী সম্মাননা প্রদান করেন। এছাড়া এসএসসি, এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। সপ্তষী চৌধুরী, মনিষা বড়ুয়া ও বিজিতা বড়ুয়া হাসির সঞ্চালনায় নৃত্যরূপ একাডেমি প্রযোজনায় নৃত্য ও গানে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন