editor
প্রকাশিত: 2:34 PM, February 22, 2026
ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিকে (৫৯)। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নারায়ণগঞ্জসহ সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এসব তথ্য জানান। নিহত বোরহান উদ্দিন শফি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই রহস্য উদঘাটনে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য বিশ্লেষণে আসামিদের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ দুলনের ছেলে সাব্বির আহমদ (২১), নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার সৈয়দ মুহিবুর সামাদ শাহীনের ছেলে সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন (২০) এবং জকিগঞ্জ উপজেলার ঘেচুয়া গ্রামের আবদুল হকের ছেলে তাহিরুল হক (২০)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২০ ও ২১ ফেব্রুয়ারি পৃথক অভিযানে প্রথমে জকিগঞ্জ থেকে সাব্বির আহমদকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সুলতানপুর এলাকা থেকে তাহিরুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত শফির ব্যবহৃত মোটরসাইকেলসহ শোভনকে জকিগঞ্জের লালাগ্রাম এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, পরিকল্পিতভাবে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে শফিকে হত্যা করার পর তার মরদেহ ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাসেরচক হাওর বিলপাড় এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়, যাতে পরিচয় শনাক্ত করা না যায়। মামলা হওয়ার পর প্রযুক্তি ও উদ্ধারকৃত আলামতসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়।
তিনি আরও জানান, হত্যার ঘটনায় গ্রেপ্তার সাব্বির আহমদ ও শোভন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। অপর আসামি তাহিরুলকে তার শ্বশুরবাড়ি থেকে নিহতের মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আলামত জব্দ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শফি প্রায় ৩০ বছর ধরে স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করতেন। তিনি দেশে এসে ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পর ৩ ফেব্রুয়ারি দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর এলাকা থেকে তার আগুনে পোড়া ও গলায় দড়ি প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি লবণের প্যাকেটও উদ্ধার করা হয়।
পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর টিম প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্ত করে।
2 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
8 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: 1 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের