editor

প্রকাশিত: 5:11 PM, August 13, 2026

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমার জীবন দিয়ে হলেও কাজ করে যাব: আব্দুর রহমান রিপন

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সংবর্ধনা

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমার জীবন দিয়ে হলেও কাজ করে যাব: আব্দুর রহমান রিপন

বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ নানা সময়ে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি ও সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায় ও পারস্পরিক ঐক্য বজায় রাখতে হলে আমাদের সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থেকে জোরালো ভূমিকা পালন করবে। বাংলাদেশ দোকান মালিক সমিতি ব্যবসায়ীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে আমরা কাজ করে যাব। বিশেষ করে বাজারের শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আপনারা যে বিশ্বাস ও আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, জীবন দিয়ে হলেও আমি তার মর্যাদা রক্ষা করতে সচেষ্ট থাকব। কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, সকল ব্যবসায়ীর কল্যাণে এই সংগঠন পরিচালিত হবে।

বুধবার (১২ আগস্ট) রাতে নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইসের হলরুমে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম মহাসচিব ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা দোকান মালিক সমিতি ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেট জেলার ব্যবসায়ী সমাজকে একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে রূপান্তর করতে নবনির্বাচিত সভাপতির দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। বক্তারা সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো সংকটে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সিলেটের ব্যবসায়ী যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত ও যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন