editor
প্রকাশিত: 4:10 PM, November 13, 2024
সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও পলি অটো-২ এর মালিক কবির উদ্দিন সোহেল (৫৫) আর নেই। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের সময় সিলেট নগরীর ওয়েসিস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি নূর উদ্দিন গোলাপ এর ছেলে এবং টুলটিকর গোলাপবাগ সন্ধি-২৪ এর বাসিন্দা। মরহুমের জানাযার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর টুলটিকর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
কবির উদ্দিন সোহেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ, সহ-সভাপতি আবু জাফর কামরান, সহ-সভাপতি আবুল কালাম মনসুর মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে কবির উদ্দিন সোহেলের মৃত্যুতে সিলেটের সকল মোটরসাইকেল পার্টস এর দোকান আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. নুরুল হক ও সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ। তারা যোহরের নামাজের পর টুলটিকর জামে মসজিদে জানাযার নামাজে অংশগ্রহন করার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন