editor
প্রকাশিত: 3:50 PM, December 6, 2022

ব্যাংকে টাকা আছে, সমস্যা নাই: প্রধানমন্ত্রী
ঢাকা: দেশের প্রতিটি ব্যাংকে টাকা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যাংকে টাকা আছে, সমস্যা নাই।
কেউ গুজবে কান দেবেন না।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের জাতীয় সম্মেলনে এ কথা বলেন সরকার প্রধান। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
শেখ হাসিনা বলেন, ব্যাংকে টাকা নাই বলে মানুষ টাকা তুলে ঘরে নিচ্ছে যাচ্ছে। আমি বলতে চাই, কিছু গুজব ছড়াচ্ছে। এসডিজি সচিব, অর্থ সচিব ও আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমি কথা বলেছি। সকালে আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমাদের কোনো সমস্যা নাই, প্রতি ব্যাংকেই টাকা আছে। গুজবে কেউ কান দেবেন না। একটা শ্রেণি আছে তারা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
দেশে দারিদ্রের হার কমে গেলে বলে সম্মলনে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। কিন্তু দেশে মানুষের খাবারে অভাব নেই। প্রচুর পরিমাণ খাবার আছে, উৎপাদনও ভালো। প্রত্যেকটা জিনিস আমরা আগে থেকে লক্ষ্য রাখি, ব্যবস্থাও নিচ্ছি।
উদাহরণ দিয়ে তিনি বলেন, আমি ইংল্যান্ডের কথা জানি, দোকানে গেলে একটা পরিবার এক প্যাকেটের বেশি ডিম নিতে পারবে না। একটার বেশি পাউরুটি কিনতে পারবে না। সব কিছুই রেশন পদ্ধতিতে চলছে। বিদ্যুতের মূল্য দেড়শ গুণ বেড়েছে। ওই অবস্থা থেকে আমাদের বাংলাদেশ অনেক ভালো অবস্থায় আছে। তারপরও আমি বলবো, বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিলে একটা মন্দা আমাদের দেশেও লাগবে। কাজেই আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে।
সরকার প্রধান বলেন, খাদ্য যেমন উৎপাদন করতে হবে, বিদ্যুৎ পানি, জ্বালানি তেল সব কিছু ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। আগামী দিনে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা, সেটির ধাক্কা যেন বাংলাদেশে না লাগে; সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে।
ছাত্রলীগের ৩০তম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয়। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের