editor
প্রকাশিত: 7:05 PM, November 3, 2020
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন বলেছেন, ব্যাংকিং সেক্টরে সিলেট একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরকারের এই অঞ্চলের প্রশাসনও খুব তৎপর। সিলেট অঞ্চলকে অর্থনৈতিকভাবে আরো অগ্রসর করতে হবে। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্যাংকিং সেক্টরকে এগিয়ে নেয়ার কাজ করতে হবে। আমাদের চাকরির পরিচয়ে আমরা সর্বত্র মূল্যায়ন পাচ্ছি, তাই আমােেদ উচিত সমাজ ও রাষ্ট্রকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।
ব্যাংক অফিসার্স ক্লাবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন এর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষ্যে আয়োজিত বিদায় সংবর্ধনায় বিদায়ী ও সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল সোমবার রাতে ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার হল রুমে ব্যাংক অফিসার্স ক্লাব সিলেটের সভাপতি সৈয়দ মোহাম্মদ নকিব হোসেইন এর সভাপতিত্বে ও ব্যাংক অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী আকতারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম ও মহাব্যবস্থাপক মো. আবুল কালাম, এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সিলেটের ইভিপি ও জোনাল প্রধান সিকদার মো. সিহাব উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক খালেদ আহমদ, ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক সহিদ আহমদ, বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, পূবালী ব্যাংকের এসপিও মো. আবু তাহের, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার, এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক টিটু ওসমানী ও ইষ্টার্ন ব্যাংকের হেড অব ব্রাঞ্চ চৌধুরী তামান হাসিব প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমেদ ও শামসুদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন মো. আব্দুল হাদী।
বক্তাগণ বলেন, কাজী এনায়েত হোসেন একজন দক্ষ ও মানবিক ব্যাংকার। দেশপ্রেমিক ও নিবেদিত মানুষ হিসেবে তিনি প্রশংসিত।
ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছেন সংবর্ধিত অতিথি কাজী এনায়েত হোসেন
ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথি বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন এর হাতে ক্রেষ্ট তুলে দিচ্ছেন বিশেষ অতিথিসহ অন্যান্যরা
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন