editor
প্রকাশিত: 8:49 PM, November 3, 2020
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন বলেছেন, ব্যাংকিং সেক্টরে সিলেট একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরকারের এই অঞ্চলের প্রশাসনও খুব তৎপর। সিলেট অঞ্চলকে অর্থনৈতিকভাবে আরো অগ্রসর করতে হবে। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্যাংকিং সেক্টরকে এগিয়ে নেয়ার কাজ করতে হবে। আমাদের চাকরির পরিচয়ে আমরা সর্বত্র মূল্যায়ন পাচ্ছি, তাই আমােেদ উচিত সমাজ ও রাষ্ট্রকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।
ব্যাংক অফিসার্স ক্লাবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন এর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষ্যে আয়োজিত বিদায় সংবর্ধনায় বিদায়ী ও সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল সোমবার রাতে ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার হল রুমে ব্যাংক অফিসার্স ক্লাব সিলেটের সভাপতি সৈয়দ মোহাম্মদ নকিব হোসেইন এর সভাপতিত্বে ও ব্যাংক অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী আকতারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম ও মহাব্যবস্থাপক মো. আবুল কালাম, এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সিলেটের ইভিপি ও জোনাল প্রধান সিকদার মো. সিহাব উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক খালেদ আহমদ, ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক সহিদ আহমদ, বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, পূবালী ব্যাংকের এসপিও মো. আবু তাহের, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার, এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক টিটু ওসমানী ও ইষ্টার্ন ব্যাংকের হেড অব ব্রাঞ্চ চৌধুরী তামান হাসিব প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমেদ ও শামসুদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন মো. আব্দুল হাদী।
বক্তাগণ বলেন, কাজী এনায়েত হোসেন একজন দক্ষ ও মানবিক ব্যাংকার। দেশপ্রেমিক ও নিবেদিত মানুষ হিসেবে তিনি প্রশংসিত।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন