admin
প্রকাশিত: 4:54 PM, December 24, 2020
অনলাইন ডেস্ক :
ব্যাংক খাতে ঋণে সিঙ্গেল ডিজিট (এক অঙ্ক) বাস্তবায়নের নামে চলছে ‘শুভংকরের ফাঁকি’। এক অঙ্ক বললেও কাজের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। ব্যাংক থেকে আরোপিত সুদের পাশাপাশি গ্রাহককে গুনতে হচ্ছে কমপক্ষে ৪৪ ধরনের ‘সিডিউল অব চার্জ’। এর মধ্যে শুধু আমদানি-রফতানিতেই কাটা হচ্ছে ২৯ ধরনের চার্জ বা কমিশন।
এছাড়া দেশীয় পর্যায়ে ঋণ নেয়ার ক্ষেত্রে ১২-১৫ ধরনের মাশুল দিচ্ছেন সাধারণ গ্রাহক। এর বাইরে রয়েছে আরও অনেক হিডেন চার্জ, যা গ্রাহক কোনো দিন জানতেও পারেন না। এছাড়া ক্রেডিট কার্ডের সার্ভিস চার্জ তো ভয়াবহ আকার ধারণ করেছে। সব মিলিয়ে বাস্তবে ব্যাংক ঋণের সুদহার এখনও ১০ থেকে ১৮ শতাংশ পড়ছে বলে মনে করেন ভুক্তভোগীরা।
তাদের মতে, ঋণের সুদহার কমালেও সার্ভিস চার্জ ডাবল করে দিয়েছে ব্যাংকগুলো। এতে ক্ষেত্র বিশেষে সুদের হার ১৭-১৮ শতাংশ হয়ে যাচ্ছে। জানতে চাইলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম যুগান্তরকে বলেন, সুদের হার নিয়ে শুভংকরের ফাঁকি চলছে। বর্তমানে ঋণের সুদ কাগজে-কলমে ৯ শতাংশ।
কিন্তু বাস্তবে ১২-১৮ শতাংশ পড়ছে (প্রণোদনা ঋণ এ হিসাবের বাইরে)। কারণ এখন সার্ভিস চার্জ ডাবল করে দিয়েছে ব্যাংকগুলো। তিনি উদাহরণ দিয়ে বলেন, পার এলসিতে আগে ২০ পয়সা কমিশন কাটলে এখন কাটে ৪০ পয়সা। আর আগে ৪০ পয়সা কাটলে এখন ৮০ পয়সা কাটছে। এতে আমাদের খরচ বেড়ে যাচ্ছে। সে হিসাবে কোনো কোনো ক্ষেত্রে ঋণের সুদ আগের চেয়ে বেড়ে যাচ্ছে।
মোহাম্মদ হাতেম আরও বলেন, ক্রেডিট কার্ডে আড়াই লাখ টাকার ঋণ নিয়েছি। তাতে সার্ভিস চার্জ কাটা হয়েছে সাড়ে ১৭ হাজার টাকা। তিনি বলেন, এবার বাকিটা বুঝে নেন বাস্তবে সুদের হার কত?
জানা গেছে, চলতি বছরের ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদ ৯ শতাংশ বাস্তবায়ন করতে ২৪ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এজন্য বিভিন্ন নীতি সহায়তাও দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। তারপরেও প্রকৃতপক্ষে ঋণের সুদহার এক অঙ্কে নামছে না।
বৈদেশিক বাণিজ্য (আমদানি) লেনদেনের ওপর ১৫ ধরনের কমিশন বা চার্জ আদায় করা হয়। এর মধ্যে রয়েছে- এলসি ওপেনিং কমিশন। এখানে আবার অনেক প্রকার-শতভাগ এফডিআর (স্থায়ী আমানত) রেখে সাইট এলসি খোলার জন্য দিতে হয় শূন্য দশমিক ৪০ শতাংশ কমিশন।ব্যাক-টু-ব্যাক, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) এবং বিভিন্ন অনুদান তহবিল থেকে ঋণ নেয়ার ক্ষেত্রেও একই কমিশন দিতে হয় গ্রাহককে। তবে ডেফার্ড (বকেয়া) এলসির জন্য এ কমিশন আরও বেশি (শূন্য দশমিক ৫০ শতাংশ)।
এলসির সময় এবং পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে গ্রাহককে গুনতে হয় অতিরিক্ত কমিশন। বিদেশি এলসি হলে প্রতিবারে ৭৫০ টাকা এবং লোকাল হলে দিতে হয় ৩০০ টাকা। অ্যাড কনফার্মেশন চার্জ শূন্য দশমিক ২০ শতাংশ।এছাড়া সুইফট চার্জ অব এলসি ট্রানজেকশনের মধ্যে রয়েছে- প্রি-অ্যাডভাইস বিদেশি এলসির জন্য কমপক্ষে এক হাজার এবং লোকাল এলসিতে ৫০০ টাকা কমিশন দিতে হয়। এসব ঋণ পরিচালনার জন্য আবার আলাদাভাবে কমিশন দিতে হয় গ্রাহককে।লোকাল এলসির জন্য যার সর্বনিম্ন অঙ্ক এক হাজার টাকা, সার্কভুক্ত দেশগুলোর জন্য কমপক্ষে দুই হাজার টাকা এবং সার্কভুক্ত দেশের বাইরের দেশগুলোর জন্য কমপক্ষে তিন হাজার টাকা। এলসি অ্যাডভাইসিং ফি ৭৫০ টাকা। একসেপ্টেন্স কমিশন শূন্য দশমিক ১০ থেকে শুরু করে শূন্য দশমিক ৪০ শতাংশ পর্যন্ত নেয়া হয়। লোকাল এলসিতে ডিসক্রিপ্যান্সি (অমিল) চার্জ ২৫ মার্কিন ডলার এবং বিদেশি এলসির জন্য ৮০ মার্কিন ডলার। লোকাল এলসির পেমেন্ট চার্জ বিলপ্রতি ৩০০ টাকা এবং বিদেশি এলসির জন্য ২০ মার্কিন ডলার।
অরিজিনাল ডকুমেন্টের অনুপস্থিতিতে জাহাজিকৃত পণ্য খালাসের জন্য প্রতি ডকুমেন্টে এক হাজার টাকা। নো অবজেকশন সার্টিফিকেটের (এনওসি) জন্য ৫০০ টাকা। স্টেশনারি খরচ ৩০০ টাকা, আইআরসি নবায়নের সার্ভিস চার্জ ৫০০ টাকা। একই চিত্র রফতানি বাণিজ্যেও। এখানে ১৪ ধরনের চার্জ বা কমিশন কাটা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হল- রফতানি বাণিজ্যে ৭৫০ টাকায় এলসি অ্যাডভাইজিং কমিশন। এলসি ট্রান্সফার বা স্থানান্তরের জন্য ৭৫০ টাকা। রফতানির জন্য ব্যাংকের গ্যারান্টি অ্যাড কনফার্মেশন কমিশন শূন্য দশমিক ১৫ শতাংশ। পণ্য রফতানির জন্য দু’পক্ষের চুক্তি বা নেগোসিয়েশন হিসেবে শূন্য দশমিক ১৫ শতাংশ কমিশন দিতে হয়।রফতানি চুক্তির ভিত্তিতে এক্সপোর্ট বিল কালেকশনের জন্য গুনতে হয় আরও শূন্য দশমিক ১৫ শতাংশ। ডকুমেন্ট কুরিয়ার করে পাঠানোর জন্য এশিয়ার মধ্যবর্তী দেশগুলোতে ২ হাজার ৫০০ টাকা এবং এশিয়ার বাইরের দেশগুলোর জন্য ডকুমেন্ট প্রতি ৩ হাজার টাকা গুনতে হয় রফতানিকারককে। তবে নিবন্ধিত এয়ার মেইলের মাধ্যমে পাঠালে এ খরচ হয় ডকুমেন্ট প্রতি কমপক্ষে ৫০০ টাকা। বিল প্রতি বায়িং হাউস কমিশন ১ হাজার টাকা। ইএক্সপি ফরমের জন্য স্টেশনারি খরচ ১০০ টাকা।
সিঅ্যান্ডএফ, এফসিআর, মানি এক্সচেঞ্জ এবং বায়িং হাউসের জন্য প্রসেসিং ফি প্রথমবারের জন্য ৫ হাজার এবং নবায়নের জন্য ৩ হাজার টাকা। এফসি অ্যাকাউন্ট মেইনটেইনের জন্য প্রতি বছর দুই মার্কিন ডলার এবং পিআরসি ইস্যুর জন্য প্রতিবারই ৫০০ টাকা গুনতে হয় রফতানিকারককে। এর বাইরে সবচেয়ে বেশি সুদ নেয়া হয় ক্রেডিট কার্ড ঋণে।
এক্ষেত্রে সর্বনিম্ন ১৪ থেকে সর্বোচ্চ ২৭ শতাংশ সুদ নেয় ব্যাংকগুলো। এসব সুদহার আরও বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের ফি ও চার্জ। ঋণ পেতে হলে ব্যাংক প্রসেসিং ফি দেয়া লাগে। ব্যাংকভেদে এ হার ১ থেকে ২ শতাংশ। ঋণ নিতে গেলে অবশ্যই মর্টগেজ রাখতে হয়। মর্টগেজ তৈরির ফি ২ শতাংশের কম নয়। ১ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত মর্টগেজ প্রস্তুত করতে ২ হাজার টাকা ফি লাগে। ২০ লাখ টাকা থেকে ১ কোটি টাকার মর্টগেজ প্রস্তুতিতে ফি লাগে ৫ হাজার টাকা। এরচেয়ে বেশি অঙ্কের মর্টগেজ করতে ৫ হাজার এবং প্রতি লাখে ২ শতাংশ হারে ফি দিতে হয়।এর বাইরে রয়েছে সরকারি বিভিন্ন স্ট্যাম্পের নির্ধারিত মূল্য। ঋণ নিতে হলে গ্রাহককে অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে সিআইবি ক্লিয়ারেন্স নিতে হয়। এজন্য নির্ধারিত ফি ২০০ টাকা। ঋণের জন্য ব্যাংকে সুনির্দিষ্ট কিছু কাগজপত্র জমা রাখতে হয়। এজন্য ব্যাংকে ১ থেকে দেড় হাজার টাকা ফি দেয়া লাগে। কোনো কোনো ব্যাংক এজেন্ট কমিশনও আদায় করে ২ থেকে ৩ শতাংশ। ব্যাংকের জামানতের নিরাপত্তার জন্য দিতে হয় ১ থেকে ২ শতাংশ কমিশন। ঋণের অঙ্ক যত বেশি, কমিশনের অংকও তত বেশি। অবশিষ্ট অংশের ওপর ২ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হয়।
একজন গ্রাহককে যদি ৫০ কোটি টাকার ঋণ অনুমোদন করে ব্যাংক এবং ওই গ্রাহক ২০ কোটি টাকা নিয়ে বাকিটা পরবর্তী সময়ে নিতে চাইলে সে ৩০ কোটি টাকার ওপর ১ থেকে ২ শতাংশ হারে সুদ আদায় করে ব্যাংক। কোনো গ্রাহক যদি নির্দিষ্ট মেয়াদের আগেই তার ঋণ পরিশোধ করতে চান তাহলে তাকে মোট ঋণের ওপর ২ শতাংশ হারে চার্জ (আরলি সেটেলমেন্ট ফি) পরিশোধ করতে হয়।এছাড়া নন-ফান্ডেড ঋণের ক্ষেত্রে রয়েছে সুনির্দিষ্ট কিছু চার্জ। এর বাইরে ঋণ নিতে হলে সংশ্লিষ্ট ব্যাংকে হিসাব খুলতে হয়। সে ব্যাংক হিসাবের যাবতীয় চার্জসহ ঋণের সুদহার ডাবল ডিজিটে চলে যায়। এছাড়া আরও আছে ডকুমেন্টেশন ফি, লিগ্যাল ফি, ঋণ পুনর্গঠনফি, কিস্তি পরিশোধের তারিখ পরিবর্তন ফি, নিজস্ব অভিভাবক পরিবর্তনজনিত ফি, কোটেশন পরিবর্তন ফি।এর মধ্যে উল্লেখযোগ্য হল- হিসাব পরিচালন ফি ৬০০ টাকা (প্রতি ষাণ্মাষিকে ৩০০) ও এটিএমের ডেবিট কার্ড ফি ৫০০ থেকে ৬০০ টাকা। কেউ যদি হিসাবের জমার পরিমাণ জানতে চান বা কোথাও ব্যাংক সংক্রান্ত কাগজ জমা দিতে হয় তাহলে স্টেটমেন্ট প্রতি ২০০ থেকে ৫০০ টাকা চার্জ দিতে হয়। বর্তমানে সব ব্যাংকই অনলাইন ব্যাংকিং সেবা চালু করেছে। অনলাইন লেনদেন করলে ৫০ থেকে ৫ হাজার টাকা, ডেবিট কার্ড শুরুতে চার্জ ৪৬০ টাকা এবং বার্ষিক চার্জ ৫০০ টাকা।
S/H-(Sultana-3)
5 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
6 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
6 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
8 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
6 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
6 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 5 শনিবার
2 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 2 এই