editor

প্রকাশিত: 11:59 AM, November 12, 2020

ব্রিজ নেই, নৌকা আর সাঁকোই ভরসা

ব্রিজ নেই, নৌকা আর সাঁকোই ভরসা
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের অবহেলিত এক গ্রামের নাম দৌলতপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়ি নদীর ওপর একটি ব্রিজের অভাবে বর্ষায় নৌকা এবং গ্রীষ্মে সাঁকোই একমাত্র ভরসা। যুগযুগ ধরে গ্রামের লোকজন একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলে নদীর ওপর ৬০ ফুট দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের নিমিত্তে দরপত্র আহবান করা হয়।
কিন্তু অর্থ সংকটের কারণে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ। স্বাধীনতার পর থেকে এই গ্রামের মানুষ একটি ব্রিজের দাবি জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়িত হচ্ছে না বলে দাবি এলাকার মানুষের।জানা যায়, উপজেলার দৌলতপুর গ্রামে প্রায় শতাধিক হতদরিদ্র্য পরিবারের বসবাস। যোগাযোগ ব্যবস্থার কারণে অবহেলিত এই গ্রামের মানুষ অনেক পিছিয়ে রয়েছে। গ্রামের একদিকে বুড়ি নদী, অন্যদিকে সাদিখাল। লোকজন গ্রাম থেকে বেরুতে হলে স্থানীয় বুড়ি নদী পাড়ি দিতে হয়।

কিন্তু নদীতে কোন ব্রিজ না থাকায় বর্ষায় নৌকা এবং গ্রীষ্মে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। যোগাযোগ ব্যবস্থার করুণ দশার কারণে এলাকায় শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হারও বেশি। বর্ষা মৌসুমে প্রায় ৬ মাস বিদ্যালয়ে যেতে পারে না শিক্ষার্থীরা। শিশুরা বিদ্যালয়ে যাওয়ার সময় বাঁশের সাঁকো পাড়ি দিতে হয়। এ সময় পানিতে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশংকা উড়িয়ে দেয়া যায় না।

গ্রামবাসীর এই দূর্ভোগের চিত্র তুলে ধরে সম্প্রতি আবারও একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দৌলতপুর অনিল দাশের বাড়ি ও গজিয়া তাজ উল্ল্যার বাড়ি সংলগ্ন বুড়ি নদীর ওপর সেতু নির্মাণের একটি প্রস্তাব প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

গ্রামের যুবক মতি লাল দত্ত বলেন, ১৯৯৬ সালে পর্যন্ত আমিই একমাত্র এই গ্রাম থেকে এসএসসি পাশ করি। বর্ষায় নৌকা ছাড়া কেউ বেরুতে পারে না বলে প্রায় ৬ মাস বিদ্যালয়ে যেতে পারে না শিক্ষার্থীরা। শুকè মৌসুমে বাঁশের সাকো থাকলেও ছোট শিশুরা সেই সাঁকো বেয়ে বিদ্যালয়ে যেতে পারে না। অন্তত গ্রামের শিক্ষার্থীর কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।

গ্রামের রেজন আহমদ বলেন, ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আমরা জনপ্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছি। আশা করি গ্রামবাসীর কষ্ট দূরীকরণে তারা কার্যকরী ব্যবস্থা নিবেন।

পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান এ মতিন গেদাই বলেন, দৌলতপুর গ্রামটি খুবই অবহেলিত। একটি ব্রিজের অভাবে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।

ওসমানীনগর উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন রায় বলেন, বুড়ি নদীর ওপর ৬০ ফুট লম্বা একটি ব্রিজ নির্মাণের নিমিত্তে একটি প্রকল্প প্রস্তাব ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলেই ব্রিজটি নির্মাণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন