editor
প্রকাশিত: 8:26 PM, March 8, 2024
বিলেতে বৃটিশ বাংলদেশী মেয়র, স্পিকার বা চেয়ার সাবেক ও বর্তমানরা সংগঠিত হয়ে নতুন একটি সংগঠন গঠন করেছেন। সংগঠনটির নাম রাখা হয়েছে ব্রিটিশ-বাংলাদেশী ফার্স্ট সিটিজেন এলায়েন্স। অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনটির আগামী ২ বছরের জন্য ম্যনেজমেন্ট কমিটিও গঠন করা হয়েছে।
৬ই মার্চ (বুধবার) সন্ধায় ইষ্ট লন্ডনের একটি হলে বৃটিশ বাংলাদেশী সাবেক ও বর্তমান মেয়র স্পিকাররা এক বৈঠকের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ও নতুন কমিটির ঘোষনা করেন। ব্রিটেনের বিভিন্ন কাউন্সিলর ও বর্তমান-সাবেক ফার্স্ট সিটিজেনদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল আসাদের সভাপতিত্বে ও টাওযার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর মোঃ আয়াছ মিয়ার পরিচালনায় এসম বক্তব্য রাখেন বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক মেয়র ছয়ফুল আলম, সেলিম উল্লাহ, দরছ উল্লাহ, আব্দুল মুকিত চুন্নু এম.বি.ই খালেছ উদ্দিন আহমেদ, মো: আহবাব হোসেন, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, রেডব্রিজ কাউন্সিলের মেয়র জোসনা ইসলাম, নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, বার্কিং ও ডাগেনহাম কাউন্সিলের সাবেক মেয়র ফারুক চৌধুরী, ইজলিংটন কাউন্সিলের সাবেক মেয়র জিলানী চৌধুরী প্রমুখ।

ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, ভাইস চেয়ারম্যান টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন, ভাইস চেয়ারম্যান ক্যামডেনের সাবেক মেয়র নাদিয়া শাহ, জেনারেল সেক্রেটারি টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার এম আয়াছ মিয়া, সহকারী সেক্রেটারি রেডব্রিজ এর মেয়র জ্যোৎস্না ইসলাম, কোষাধ্যক্ষ টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার সাবিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক বার্কিং ও ডাগেনহাম এর সাবেক মেয়র ফারুক চৌধুরী, সহকারী সাংগঠনিক ক্যামডেন এর মেয়র নাজমা রহমান, প্রেস অ্যান্ড পাবলিসিটি টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র দরস উল্লাহ, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ ক্রয়ডন এর সাবেক মেয়র হুমায়ুন কবির, সাংস্কৃতিক সেক্রেটারি নিউহাম কাউন্সিল এর চেয়ার রহিমা রহমান, সদস্য টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র আব্দুল আসাদ, টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র সইফুল আলম, টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র সেলিম উল্লাহ, টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার এম এ মুকিত চুনু এমবিই, টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র মতিন-উজ জামান, ক্রয়ডন এর সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার শফি আহমেদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন