editor
প্রকাশিত: 1:23 AM, November 7, 2020
বড়লেখা প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব এমপি বলেছেন, তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সময় স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বিশেষ করে তৃণমূলের কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের বড়লেখার বর্ণি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ৪ তলা ভিত্তির ওপর ২ তলা ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভূমি দাতাদের ধন্যবাদ জানাই। ২৫ বছর আগে এখানে একটি হাসপাতাল হবে এই আশা নিয়ে, স্বপ্ন নিয়ে অনেকে ভূমি দান করেছিলেন। সরকার হাসপাতাল নির্মাণ করে তাদের ত্যাগ ও স্বপ্ন আজ বাস্তবায়ন করেছে।’
বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জুবায়ের হোসেনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল, পরিবার পরিকল্পনা বিভাগ মৌলভীবাজার কার্যালয়ের উপ পরিচালক আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম পাঠান, সমাজসেবক গিয়াস উদ্দিন কালন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে