editor
প্রকাশিত: 9:16 PM, June 16, 2021
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং সিলেট সিটি কর্পোরশনের সাবেক মেয়র, মাটি ও মানুষের নেতা বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সিলেট জেলার শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৬ জুন) বাদ আসর রাজাগলিস্থ অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জনমানুষের নেতা ছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। তিনি ছিলেন, সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা ও অভিভাবক। তিনি সিলেটের মানুষের সুখে-দুঃখে সবার আগে থাকতেন। বদরউদ্দিন আহমদ কামরান সবসময় দরিদ্র মানুষের সমস্যা নিয়ে এগিয়ে আসতেন। বক্তারা আরো বলেন, সিলেট আওয়ামী লীগের রাজনীতিতে বদরউদ্দিন আহমদ কামরান রেখেছেন অসামান্য অবদান। সভা থেকে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালমা বাছিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকট সালমা সুলতানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু, সহ সভাপতি বিলকিছ নুর, সহ সভাপতি আছিয়া খানম শিকদার, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, সিলেট মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আছমা বেগম, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রোকসানা পারভীন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সহ সাধারণ সম্পাদক মাধুরী গুন, সহ সাংগঠনিক সম্পাদক নুরুন্নাহার, রেহানা পারভীন, অঞ্জনা সরকার, কৃষি বিষয়ক সম্পাদক রোকিয়া আক্তার চৌধুরী, দপ্তর সম্পাদক হাসিনা মহি উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, আইন বিষয়ক সম্পাদক রাশিদা সাঈদা খানম লাকি, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দা রুমেনা হক, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাম্মত হাসিনা আক্তার, সাধারণ সম্পাদিকা সাহিদা খাতুন, সদস্য নাছিমা আক্তার, কোহিনুর সুলতানা, নাসরিন বেগম, সুষমা সুলতানা রুহি, সৈয়দা রোমান হক প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন রাজার গলি মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন। বিজ্ঞপ্তি
ডিএসএস/১৬জুন/২০২১
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন