editor
প্রকাশিত: 2:19 PM, July 26, 2021
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
রবিবার রাত আনুমানিক ৮টায় পৌরসভার মধ্যবাজারে রাজ্জাক ম্যানসনের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৮টায় আজমিরীগঞ্জ সদর বাজারের মধ্যবাজারের রাজ্জাক ম্যানসনের স্বত্বাধিকারী রাজ্জাক মিয়ার বাসার রান্নাঘরের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় চারদিকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে বিল্ডিংয়ে এবং আশেপাশের বসবাসরত বাসিন্দারা আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকেন।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড় হয়ে শেলো পাম্পের মাধ্যমে পার্শ্ববর্তী পুকুর থেকে পানি তুলে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় রাজ্জাক মিয়ার পুত্র সেলিম মিয়াসহ ৪-৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডিসপেনসারিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। যদিও তাদের পৌঁছানোর আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে।
এ বিষয়ে বানিয়াচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শেখ সৈয়দ আহমেদ জানান, রান্নাঘরের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। সেই সাথে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন