editor
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমাদের ছাত্রীদের পরিবেশ সচেতন করে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও সবুজ ক্যাম্পাস বিনির্মাণেই আমাদের এই প্রচেষ্টা। তিনি নবীন শিক্ষার্থীদের রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা করারও আহ্বান জানান।
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক তামান্না রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী অধ্যাপক মহিতোষ তালুকদার, মহরম আলী, রেজাউর রহমান, সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, টিপু সুলতান মন্ডল, হোসাইন আহমদ এবং আব্দুল করিম খোকন প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের নবীন শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে ক্যাম্পাসের বিভিন্ন নির্ধারিত স্থানে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করে এবং পরিবেশ রক্ষায় আগামীতেও এমন সামাজিক কাজে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করে।
7 সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মশিউর রহমান বলেছেন, জাতির ভবিষ্যৎ উন্নয়ন ও সঠিক রূপরেখা নির্ধারণ করবে আজকের
1 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
2 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
6 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
3 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
6 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
7 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের