editor

প্রকাশিত: 10:33 AM, September 14, 2026

ভর্তি ও পরীক্ষায় উৎকোচ বাণিজ্য, ছাত্রী হেনস্তাসহ নানা অনিয়মের অভিযোগ

সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

ভর্তি ও পরীক্ষায় উৎকোচ বাণিজ্য, ছাত্রী হেনস্তাসহ নানা অনিয়মের অভিযোগ

4

সরকারি অর্থায়নে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, হাজিরা, ভাতা বিতরণ এবং পরীক্ষায় পাসের নামে প্রকাশ্যে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে।

এমনকি প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীদের ওপর শারীরিক-মানসিক নির্যাতন এবং ছাত্রী হেনস্তার মতো ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী আসিফ আজিজ, অফিস সহকারী শেখ মোহাম্মদ আজাদ এবং সাবেক প্রশিক্ষক আব্দুল কলিমের বিরুদ্ধে দুর্নীতির আঙুল তুলেছেন ভুক্তভোগীরা।

3

বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাওয়ার কথা থাকলেও ড্রাইভিং উইথ মেকানিক্স কোর্সের ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি বাবদ জনপ্রতি ১,৫০০ থেকে ৩,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শিক্ষার্থী সাইম ইবনে আব্বাস জানান, ভর্তি বাবদ ৩,০০০ টাকা নেওয়া ছাড়াও কোর্স শেষে প্রাপ্য ৭,০০০ টাকার ভাতার অর্ধেক (৩,৫০০ টাকা) আটকে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে অফিস সহকারী আজাদ ‘আজ দেবেন, কাল দেবেন’ বলে সময় পার করছেন।

1

অপর শিক্ষার্থী হাসান আহমদ জানান, চূড়ান্ত পরীক্ষায় পাসের আশ্বাস দিয়ে ব্যাচের ৪০ জন শিক্ষার্থীর কাছে ৪,০০০ টাকা করে দাবি করা হয়। পরে বাধ্য হয়ে সবাই ৩,৫০০ টাকা করে দেন। প্রতিবাদ জানালে পরীক্ষার সুযোগ না দেওয়ার হুমকি দেওয়া হতো। এসব বিষয়ে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি শিক্ষার্থীরা, উল্টো তাদের শাসানো হয়েছে।

7

আর্থিক অনিয়মের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণেও তীব্র অবহেলার চিত্র দেখা গেছে। ২০ জন শিক্ষার্থীর জন্য মাত্র ৪০-৫০ মিনিটের প্র্যাকটিক্যাল সময় বরাদ্দ দেওয়া হতো, যা দক্ষতা অর্জনে বড় বাধা। এছাড়াও অনুপস্থিত শিক্ষার্থীদের হাজিরা খাতায় উপস্থিত দেখানো এবং অনিয়মের প্রতিবাদ করলে ব্যাচ থেকে বহিষ্কারের ভয় দেখানোর কথা জানান ভুক্তভোগীরা। সবচেয়ে ভয়াবহ অভিযোগ উঠেছে প্রশিক্ষক আব্দুল কলিমের বিরুদ্ধে। গাড়ি শেখানোর নামে তিনি নারী শিক্ষার্থীদের গালাগাল, শারীরিক আঘাত এবং অশালীন স্পর্শ বা ‘ব্যাড টাচ’ করতেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযোগের বিষয়ে অফিস সহকারী শেখ মোহাম্মদ আজাদ নিজের দায় এড়িয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। অভিযুক্ত প্রশিক্ষক আব্দুল কলিম চাকরি ছাড়ার কথা জানিয়ে বলেন, গাড়ি শেখাতে কিছুটা কড়াকড়ি বা ‘গরম’ হতে হয়, যা তিনি কৌশল হিসেবে ব্যবহার করেছেন। তবে অন্যান্য অভিযোগ উসৃঙ্খল শিক্ষার্থীদের কাজ বলে দাবি করেন তিনি। সার্বিক বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী আসিফ আজিজ সব অভিযোগ ভিত্তিহীন দাবি করলেও লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তিনি জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

1 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

6 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

2 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

3 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের

ভর্তি ও পরীক্ষায় উৎকোচ বাণিজ্য, ছাত্রী হেনস্তাসহ নানা অনিয়মের অভিযোগ

ভর্তি ও পরীক্ষায় উৎকোচ বাণিজ্য, ছাত্রী হেনস্তাসহ নানা অনিয়মের অভিযোগ

1 সরকারি অর্থায়নে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, হাজিরা, ভাতা বিতরণ

জামায়াতের প্রার্থী বদল ঘিরে পর্দার আড়ালে অসন্তোষ

জামায়াতের প্রার্থী বদল ঘিরে পর্দার আড়ালে অসন্তোষ

8 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন সৃষ্টি

ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

2 সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ: মুহাম্মদ ফখরুল ইসলাম

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ: মুহাম্মদ ফখরুল ইসলাম

4 জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম

1
5