editor

প্রকাশিত: 12:24 PM, August 5, 2026

‘ভাঙ্গারি কালামের’ বিরুদ্ধে যুবলীগ নেতাকে মদদ, জমি দখল ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ

‘ভাঙ্গারি কালামের’ বিরুদ্ধে যুবলীগ নেতাকে মদদ, জমি দখল ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ

6

সিলেটে জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং নিষিদ্ধ ও বিতাড়িত আওয়ামী লীগ-যুবলীগ নেতাদের আশ্রয়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আবুল কালামের বিরুদ্ধে। এলাকায় তিনি ‘ভাঙ্গারি কালাম’ নামে বহুল পরিচিত।

1

অভিযোগে প্রকাশ, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক নেতা ও বর্তমানে ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারীদের ওপর নৃশংস হামলা চালানো মামলার অন্যতম আসামি এবং অভিযুক্ত ভূমিখেকো সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের প্রধান রক্ষাকবচ হিসেবে কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে পলাতক ও একাধিক মামলার আসামি যুবলীগ নেতা নজরুল ইসলামকে আইনি ও রাজনৈতিক সুরক্ষা দিতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপি নেতা আবুল কালাম। নজরুলকে সঙ্গে নিয়ে কালাম নিয়মিত সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমানের অফিসে যাতায়াত করছেন। এলাকার রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে, আর্থিক সমঝোতা ও অনৈতিক সুবিধা দেয়ার বিনিময়ে যুবলীগ নেতাকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন এই বিতর্কিত বিএনপি নেতা।

অনুসন্ধানে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার তুরুকবাগ গ্রামের বশির মিয়ার ছেলে নজরুল ইসলাম একসময় সিলেটের বন্দরবাজার ও লালবাজার এলাকায় হকারি করতেন। সাবেক বিএনপি সরকারের আমলে শীর্ষ দুই দখলদারের আশ্রয়ে থেকে বেপরোয়া হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে জাল দলিল ও জমি দখলের মাধ্যমে গড়ে তোলেন বিশাল সাম্রাজ্য। মধুবন মার্কেটের ১০টি দোকান এবং হাউজিং এস্টেট এলাকায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণ ও ‘মহানগর ফার্মেসি’ দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি শাহজালাল উপশহরের ‘ই’ ব্লকের একটি বাসায় থাকার পাশাপাশি আখালিয়ার টিলারগাঁওয়ে আড়াই কোটি টাকার জমি জবরদখল করে বসবাস করছেন।

8

এছাড়া তিনি স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের সাথে আঁতাত করে টিলারগাঁও পয়েন্টের বিতর্কিত জমি দখলের জন্য জাল কাগজপত্র তৈরির মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

1

যুবলীগ নেতা নজরুল, বিএনপি নেতা আবুল কালাম এবং তাদের সহযোগী লাল মিয়া ওরফে প্রকাশ মিয়ার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা (মামলা নং- ২২/২০২৪) দায়ের করেছেন সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মকসুদ আহমদ সাহান। অভিযোগে বলা হয়, জমি সংস্কারের কাজে বাধা দিয়ে তারা একাধিকবার সশস্ত্র দলবল নিয়ে প্রবেশ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দোয়ায় আইনজীবী ও তার পিতাকে ধাওয়া করেন। ঘটনাটি সিলেট সেনানিবাসের অধিনায়ককে লিখিতভাবে জানানোসহ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতে মামলা হিসেবে গড়ায়, যা বর্তমানে পিবিআই ও সিআইডি তদন্ত করছে।

জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান জানান, কালামের মাধ্যমে জমি সংক্রান্ত ঝামেলার কথা শুনে তিনি নজরুলের বাসায় গিয়েছিলেন এবং বিষয়টি সমাধানের জন্য স্থানীয় সাবেক ইউপি মেম্বারকে বলেছিলেন।

অন্যদিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, “আবুল কালাম ওই যুবলীগ নেতাকে আমার অফিসে নিয়ে এসেছিলেন। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথা বললে আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি এটি আইনি বিষয় এবং আইনগতভাবেই সমাধান করতে হবে। উক্ত নজরুল কে বা কোন দলের, তা আমার জানা ছিল না।”

2

অভিযুক্ত যুবলীগ নেতা নজরুল ইসলাম সেলফোনে দাবি করেন, তিনি বর্তমানে পদবিহীন এবং সকল চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। অ্যাডভোকেট মকসুদের দায়ের করা ২টি মামলার রায় তার পক্ষে এসেছে বলেও তিনি দাবি করেন।

বিএনপি নেতা আবুল কালাম ও যুবলীগ নেতা নজরুলের এমন অপকর্ম ও যোগসাজশে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে স্থানীয় ত্যাগী নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে। সচেতন মহলের দাবি, দ্রুত তদন্ত করে এদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

1 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

7 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

2 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

5 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

3 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
7