editor

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা

ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা

7

সিলেটে রোগীদের উন্নত ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের ভেলোরে অবস্থিত নারুভি হাসপাতাল এবং সিলেটের অন্যতম স্বাস্থ্যসেবা পরামর্শক প্রতিষ্ঠান সিলেট মেডিকেয়ার-এর আয়োজনে সুধীজন ও সেবাগ্রহীতাদের সাথে হাসপাতালের উন্নত চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

1

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ বারুতখানার ফুড প্যারাডাইজ কনফারেন্স রুমে এই সভা আয়োজন করা হয়।

7

সিলেট মেডিকেয়ার-এর কো-ফাউন্ডার রেদা মঈন রেজা ও নূর তামাম এর যৌথ পরিচালনায় নিয়মিত ‘হেলথ টক’ ও মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে নারুভি হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের রিজিওনাল ম্যানেজার অর্নব ব্যানার্জী বলেন, ভারতের তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত নারুভি হাসপাতাল একটি অত্যাধুনিক এবং এনএবিএইচ স্বীকৃত বিশ্বমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র। ৪৭৫ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে ২৫টিরও বেশি স্পেশালিটি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করছেন। বিশেষ করে বাংলাদেশি রোগীদের জন্য এখানে ২৪/৭ জরুরি সেবা এবং সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা রয়েছে, যা বর্তমানে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে। তিনি বলেন, জটিল কোনো রোগের জন্য সিএমসি ভেলোর-এ ভিড় বেশি হলে নারুভি হাসপাতাল একটি ভালো বিকল্প হিসেবে দ্রুত সেবা প্রদান করছে।

সভায় বক্তারা বলেন, দেশের বাইরে উন্নত চিকিৎসার প্রয়োজনে সঠিক দিকনির্দেশনা ও হাসপাতাল নির্বাচনের ক্ষেত্রে এ ধরণের মতবিনিময় সভা রোগীদের জন্য অত্যন্ত সহায়ক। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিদেশি হাসপাতালের প্রতিনিধিদের সাথে স্থানীয় রোগীদের সেতুবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে। জটিল কোনো রোগের জন্য সিএমসি ভেলোর-এ ভিড় বেশি হলে নারুভি হাসপাতাল একটি ভালো বিকল্প হিসেবে দ্রুত সেবা প্রদান করছে।

7

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের সুধীজন, চিকিৎসক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে সিলেটের রোগীরা ভারতের উন্নত চিকিৎসা সেবা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাবেন।

Sharing is caring!

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা

ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা

1 সিলেটে রোগীদের উন্নত ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের ভেলোরে অবস্থিত নারুভি হাসপাতাল এবং সিলেটের অন্যতম স্বাস্থ্যসেবা

জাস ফাউন্ডেশনের সহযোগিতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করছে অনুশীলন একাডেমি

জাস ফাউন্ডেশনের সহযোগিতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করছে অনুশীলন একাডেমি

5 জাঁকজমকমপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অন্বেষণ মেধাবৃত্তি ও এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

উইভার্স ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার, লেবার পার্টির প্রার্থী হিসেবে দেলওয়ার হোসেনের প্রচারণা

উইভার্স ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার, লেবার পার্টির প্রার্থী হিসেবে দেলওয়ার হোসেনের প্রচারণা

2 যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে উইভার্স ওয়ার্ড থেকে ক্ষমতাসীন লেবার পার্টির

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

3 সিলেট নগরীর সিটি মডেল স্কুলের করেরপাড়া ক্যাম্পাসে শনিবার (২৫ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এর বৃত্তি প্রদান

সিলেটে মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

সিলেটে মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

4 সিলেটের পরিবহন খাতের শৃঙ্খলা ও রুট ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর-সিলেট-সুনামগঞ্জ-দিরাই এবং সিলেট-বিশ্বনাথ-রামপাশা মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপ-এর সাধারণ মালিকগণের

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

7 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে

সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িত’র জনসভায় বাধা

সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িত’র জনসভায় বাধা

7 সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে জনসভায় পুলিশের বাধা প্রদানের তীব্র

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

6 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সিলেট ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ২০

1
4