editor
প্রকাশিত: 8:15 AM, September 8, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি এলাকার বাইরাখেল বিওপির ১২৯২ পিলার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে তাকে আটক করা হয়।
এসময় তার কাছে থাকা তিনটি পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি, ডলার, ঔষধসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হুমকি, জমি দখল, লুটপাট, পাথর কোয়ারি থেকে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা যায়।
আটক কামাল আহমদ প্রথমে বিজিবির হেফাজতে থাকলেও পরবর্তীতে সেনাবাহিনীর মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটেলিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুন্নবী পিএসসি।
দৈনিক সিলেটের সময়/আর.এম
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়