editor
প্রকাশিত: 12:11 PM, October 18, 2021
ডিএসএস ডেস্ক ::
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চুঁচুড়ার এক ফ্ল্যাট থেকে ছয় জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো নথি উদ্ধার করা হয়। খবর দ্য ওয়াল।
খবরে বলা হয়েছে, গত শুক্রবার রাতে হুগলির চুঁচুড়ার ব্যান্ডেল গ্রিন পার্কের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় চুঁচুড়া থানার পুলিশ। সেখান থেকেই ওই বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়। এ সময় কাছে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি ছিল বাংলাদেশি সিম কার্ডও।
ঘটনার তদন্ত শুরু করেছেন চন্দননগর পুলিশের গোয়েন্দারা। তারা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে নকল ভারতীয় নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে।
আবাসনের মালিককে শনাক্ত করেছে পুলিশ। তার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে। তাকেও গ্রেফতার করা হয়েছে। মানব পাচারে তার সঙ্গে আরও কেউ জড়িত কি-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
ডিএসএস / ১৮ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন