editor

প্রকাশিত: 12:55 PM, September 19, 2020

ভারত থেকে দেশে ঢুকছে পেঁয়াজবোঝাই ৩০০ ট্রাক

ভারত থেকে দেশে ঢুকছে পেঁয়াজবোঝাই ৩০০ ট্রাক

4

ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে টানা পাঁচ দিন অপেক্ষার পর অবশেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ ঢুকতে শুরু করেছে।

2

শনিবার থেকে ভারত সরকার পেঁয়াজ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর ফলে শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে ভোমরা বন্দরে পেঁয়াজের ৩০০টি গাড়ি ঢুকতে শুরু করে। এর সঙ্গে সঙ্গে শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্যও বেড়ে যায়।

1

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, করোনাকালীন ৯০ দিন বন্ধ থাকায় আমরা এমনিতে ক্ষতির শিকার হয়েছি। তার ওপর ৫ দিন পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় আরও ক্ষতির শিকার হই। শেষ পর্যন্ত ভারতীয় পেঁয়াজ ঢুকতে শুরু করেছে এটাই আমাদের স্বস্তি।

6

গত ১৪ সেপ্টেম্বর কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে বাংলাদেশে আমদানিমুখী প্রায় ৩০০ গাড়িভর্তি পেঁয়াজ আটকা পড়ে। এরই মধ্যে ওই পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা।

7

আমদানিকারক মাকসুদ খান চৌধুরী বলেন, আমার পাঁচ গাড়ি পেঁয়াজ ঘোজাডাঙা থেকে ফেরত চলে গেছে। এতে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার থেকে ওই ৩০০ গাড়ি পেঁয়াজ ভোমরা বন্দরে ঢুকতে শুরু করলে সংশ্লিষ্টরা স্বস্তির নিশ্বাস ফেলেন।

তারা বলেন, ১২ দিন আগে লোড দেয়া পেঁয়াজ ঘোজাডাঙ্গা বন্দরে এসে দাঁড়িয়ে ছিল পাঁচ দিনেরও বেশি। ফলে পেঁয়াজে পচন ধরেছে।

করোনাকালীন প্রায় তিন মাস বন্দর বন্ধ থাকায় আমদানিকারকরা অনেক ক্ষতির শিকার হয়েছেন। সরকারের রাজস্ব আয়ও কমে গেছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার ঘটনা ছিল মড়ার ওপর খাড়ার ঘার মতোই। ক্ষতি হলেও অবশেষে পাঁচদিন দম বন্ধকর অবস্থার পর পেঁয়াজ আসতে শুরু করায় তারা স্বস্তি বোধ করছেন আমদানিকারকরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

6 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
3