admin
প্রকাশিত: 2:40 PM, January 6, 2021
ডেস্ক রিপোর্ট
সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমতি রয়েছে বলে জানিয়েছেন ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। সম্প্রতি তার এক বক্তব্যের জেরে ভারতের ভ্যাকসিন রপ্তানি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার একটি টুইট করেন পুনাওয়ালা। এতে তিনি বলেন, জনসমাজে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি দুটি বিষয় পরিষ্কার করতে চান। সব দেশে ভ্যাকসিন রপ্তানির অনুমোদন রয়েছে। আর ভারত বায়োটেক নিয়ে সাম্প্রতিক যে ভুল-বোঝাবুঝি হয়েছে, তা দূর করতে একটি যৌথ প্রকাশ্য বিবৃতি দেওয়া হবে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট। সম্প্রতি পুনাওয়ালার কিছু বক্তব্য ঘিরে ভারতের ভ্যাকসিন রপ্তানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।
অনেকেই ধারণা করেন যে, ভারতের চাহিদা মেটানোর পূর্বে ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সকে সেদিন পুনাওয়ালা জানিয়েছিলেন, প্রথম দু মাস তারা ভারতীয় চাহিদাই পূরণ করবে। প্রাথমিকভাবে সরকারকে ১০ কোটি ডোজা ভ্যাকসিন প্রদান করা হবে। আরেক সংবাদ সংস্থা এপিও পুনাওয়ালার যে বক্তব্য প্রকাশ করেছে তাতেও বাণিজ্যিকভাবে ভ্যাকসিন রপ্তানির নিষেধাজ্ঞার বিষয়টি রয়েছে। কিন্তু এটিকে এখন বিভ্রান্তিকর দাবি করলেন পুনাওয়ালা নিজেই।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন