editor

প্রকাশিত: 8:45 PM, January 8, 2025

ভার্থখলা মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন ১৪ জানুয়ারি

ভার্থখলা মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন ১৪ জানুয়ারি

সিলেটের ঐতিহ্যবাহী ভার্থখলা মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পেস্টার, ফেস্টুন, লিফলেটসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও বসে নেই। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটাররাও প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
আগামী ১৪ জানুয়ারি ২০২৫-২৭ সেশনের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৫০ জন ব্যবসায়ী ভোটার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রবীন ব্যবসায়ী আজমল আলী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আফজল হোসেন, সদস্য রেজওয়ান আহমদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও মো. হারুন মিয়া।
এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- শফিক উদ্দিন (আপেল), আলমগীর আলী (আনারস), তফাজ্জুল হোসেন (আম)। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী, যথাক্রমে- মনজুরুল ইসলাম সুমন (ব্যাডমিন্টন), নিজাম আহমদ (টেলিভিশন),বুলবুল আহমদ তায়েফ (পদ্মফুল), কোষাধ্যক্ষ পদে রাজন আহমদ (ফ্যান) ও তোফায়েল হোসেন (ফুটবল)। সদস্য পদে সোলেমান হোসেন সুমন (বই), আলী হোসেন (কলা) ও জুনেদ আহমদ (ক্রিকেট ব্যাট) তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে তৈমুছ হোসেন, সাধারণ সম্পাদক পদে জামিল আহমদ ও প্রচার সম্পাদক পদে নিজাম আহমদ নির্বাচিত হয়েছেন।
এদিকে নির্বাচন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে ভার্থখলা মসজিদ মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ ব্যবসায়ী আজমল আলী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের