editor
প্রকাশিত: 9:43 AM, October 4, 2020
অনলাইন ডেস্ক:-
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বেশ সুস্থ আছেন এমনটি শনিবার (যুক্তরাষ্ট্র সময়) জানানো হয়েছিল। তবে খোদ হোয়াইট হাউস তার সুস্থতা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ট্রাম্পের চিকিৎসক ও নেভি কমান্ডার ড. শন কনলি জানিয়েছিলেন, তার অক্সিজেনের প্রয়োজন নেই। তবে শ্বাসকষ্টে ভোগায় ট্রাম্পকে অক্সিজেন সরবারহ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
ফাষ্ট্রলেডি মিলানিয়া ট্রাম্পের শারীরিক অবস্থা ট্রাম্পের চেয়ে খারাপ বলে জানায় সংবাদ মাধ্যমটি। ট্রাম্পের শ্বাসকষ্ট ‘মারাত্মক’ আকার ধারণ করেছে এবং তিনি খুবই ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছেন।
গত বৃহস্পতিবার পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হন ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মিলানিয়া ট্রাম্প। পরে শুক্রবার হেলিকপ্টার যোগে ট্রাম্পকে ওয়াশিংটনের কাছাকাছি ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দুর্বল দেখাচ্ছে তবে তার মনোবল চাঙ্গা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
সিএনএন প্রতিবেদনে বলেছে, ট্রাম্পের সুস্থতা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে খোদ হোয়াইট হাউস। শুক্রবার হাসপাতালে যাওয়ার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি বেশ ভালো বোধ করছেন এবং তেমন কোন সমস্যা নেই। মিলানিয়াও ভালো আছেন।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকেই করোনা মহামারী নিয়ে সতর্ক না হয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে আসছেন। অবশেষে তিনি সস্ত্রীক করোনাতেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও