admin
প্রকাশিত: 3:12 PM, January 6, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
আসসালামুআলাইকুম, সম্মানিত সুনামগঞ্জবাসী, সর্বপ্রথমে বিনম্র শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি, গভীর শ্রদ্ধা জানাই জাতীয় ৪ নেতা, ৩০ লক্ষ শহীদ ও ২ লাখ মা-বোনের প্রতি, যাদের জীবন আর ত্যাগের বিনিময়ে পেয়েছি লাল সবুজের পতাকা ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। গভীর সম্মান জানাই সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা মা এবং শহিদ পরিবারের সকল সদস্যদের প্রতি।
মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ আদেশে এ জেলায় ৯ আগস্ট ২০১৮ যোগদান করেছিলাম। আমি বিশ্বাস করি সরকারি দায়িত্বের বাইরে সুনামগঞ্জের প্রতি আত্মিক সম্পর্কের সূচনা হয়েছিল, আর আজ থেকে শুরু হল তার নতুন অধ্যায়। ভালো থেকো সুনামগঞ্জ, ভালো থেকো সুরমার জলরাশি, ভালো থেকো হাওরের সবুজ শ্যামলীমা ও নীলাভ জলরাশি, ভালো থেকো মহান মুক্তিযুদ্ধের ৪টি স্বাধীনতা উপত্যকার বীর সন্তানগণ, ভালো থেকো জাদুকাটা, কুশিয়ারা, রক্তি, কালনি নদীর পানি, ভালো থাকবেন সুনামগঞ্জের আমার প্রাণপ্রিয় জনসাধারণ। যদি সম্ভব হয়, মনে রেখো আমিও ছিলাম সুনামগঞ্জেরই একজন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বিগত ৯ আগস্ট ২০১৮ তারিখে সুনামগঞ্জে পথ চলা শুরু। স্বীকার করতে দ্বিধা নেই, সুনামগঞ্জের হাওরের মাটিতে যেমন করে দ্রুত সোনালী ধান ফলে, যেমন করে শেকড় গভীরে চলে যায়, তেমনি করে মাত্র ২ বছর ৫ মাসের পথ চলায় আমার হৃদয়ের গভীরে প্রবেশ করেছে সুনামগঞ্জ এর মাটি ও মানুষ। বড় কিছু করেছি কখনোই দাবি করি না। তবে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত সরকারের প্রজাতন্ত্রের একজন সেবক হিসেবে পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবায় কিছু করার চেষ্টা করেছি। নিজ অবস্থানে থেকে ইচ্ছাকৃতভাবে কারো সামান্যতম ক্ষতির কারণ যাতে না হই সে বিষয়ে সচেষ্ট থেকেছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে সরকার কর্তৃক নির্দেশিত পন্থায় সুনামগঞ্জবাসীর সেবার মানোন্নয়নে এবং মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতার অম্লান স্মৃতিকে আগামীর প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জেলা প্রশাসন, সুনামগঞ্জের মাধ্যমে বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছি। একই সাথে সুনামগঞ্জবাসীর প্রাণের দাবী হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগ ও করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী সুনামগঞ্জের ৩৯০৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ নতুন ঘর প্রদান উদ্যোগ কার্যক্রম বাস্তবায়নের জন্য কাজ করেছি।
আমার দাপ্তরিক কিংবা ব্যক্তিগত আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার বিনীত অনুরোধ করছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি সুনামগঞ্জের গর্ব হাওর রত্ন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ. মান্নান এমপি সহ সকল মাননীয় সংসদ সদস্য, সাবেক মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন জনাব ড. মোহাম্মদ সাদিক, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব জনাব নজিবুর রহমান, মাননীয় প্রধান তথ্য কমিশনার জনাব মরতুজা আহমদ, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব জনাব মুহাম্মদ দিলোয়ার বখ্তসহ সুনামগঞ্জের সকল কৃতিসন্তানদের প্রতি। গত ২ বছর ৫ মাস কর্মকালে সরকারের নীতি ও কার্যক্রম বাস্তবায়নে সদয় দিকনির্দেশনা প্রদানের জন্য মাননীয় মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় জনপ্রশাসন সচিব, সম্মানিত বিভাগীয় কমিশনার স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সকল উদ্যোগ সক্রিয়ভাবে বাস্তবায়ন করার জন্য কর্মকালে সাবেক সকল সহকর্মী, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সিনিয়র সহকারী কমিশনারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ, সকল পর্যায়ের/বিভাগের সহকর্মী/জনপ্রতিনিধি, সাংবাদিক ও সকল পেশাজীবি সংগঠনের সদস্যদের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সুনামগঞ্জ জেলায় আমার সাথে কর্মরত সকল দপ্তর প্রধান ও প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাছি। নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সকল কার্যক্রমে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমার ন্যায় তাঁর প্রতিও সহযোগিতার হাত প্রসারিত করবেন সুনামগঞ্জবাসীর সেবায়।
সবশেষে আমি আমার মরহুম বাবার আত্মার শান্তির জন্য দোয়া চাই, দোয়া চাই বয়োবৃদ্ধ মায়ের জন্য। দোয়া চাই আমার সহধর্মিণী ও শিশু সন্তান আহনাফ নাহিরের জন্য। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন। বিদায় সুনামগঞ্জ। বিদায় আমার প্রাণপ্রিয় সুনামগঞ্জবাসী। ভাল থেকো সবসময় জলজোৎস্নার মায়াময় হাওরকন্যা। বিনয়াবনত, মোহাম্মদ আব্দুল আহাদ, সদ্য সাবেক জেলা প্রশাসক, সুনামগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে