editor
প্রকাশিত: 8:14 PM, January 6, 2025
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ভাস্কর -এর সম্পাদনা সহযোগী মো. নিয়াজ উদ্দিন এর চাকরি জীবনের শেষে পিআরএল-এ গমন ও ৬০ তম জনা¥দিন উপলক্ষে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ভাস্কর (লিটন ম্যাগাজিন) আয়োজিত আনন্দ আড্ডা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও লোকসংস্কৃতি গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এ কে শেরাম, গল্পকার জামান মাহবুব, কবি সংগঠক বাবুল আহমদ, কবি শান্তা কামালী। শিক্ষক প্রাবন্ধিক সঞ্জয় নাথ সঞ্জুর এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যাপক জান্নাত আরা খান পান্না, কবি অঞ্জন কুমার পাল, বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক মো. খোরশেদ আলম, কবি অমিতা বর্দ্ধন, কবি হিমাংসু রঞ্জন দাস, কবি ধ্রুব গৌতম, কবি মাসুদা সিদ্দিকা রুহি, শিক্ষক-কবি কমল কান্ত রায় তালুকদার, রামানুজ রায়, বিমান বিহারী, নাদের নীহাল নীপ, মো. তানজীব শুভ ও অভিনয় সরকার প্রমুখ। অনুষ্ঠানে ভাস্কর এর পক্ষ থেকে কবি পুলিন রায়, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের পক্ষে অধ্যাপক মো. খোরশেদ আলম অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
আনন্দ আড্ডায় বক্তারা বলেন, অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দিন একজন কর্মবীর মানুষ। দক্ষ প্রশাসক ও একজন সাহিত্যকর্মী হিসেবে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। বক্তারা তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়