editor
প্রকাশিত: 4:21 PM, December 17, 2024
সিলেট রানার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সিলেট স্ট্রাইকার্স প্রেসেন্টস ভিক্টোরি রান ২০২৪-এ সিলেটের মো.আরিফ উদ্দিন ওলি সফলভাবে ফিনিশিং পদক অর্জন করেছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩০ মিনিটে নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ থেকে শুরু হওয়া দৌড়ের রুটটি ছিল সিলেটের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোর ওপর দিয়ে। অংশগ্রহণকারীরা ক্বীন ব্রিজ,বন্দর বাজার, জিন্দাবাজার, জেলরোড, নয়াসড়ক, কাজিটুলা, ঈদগাহ, বড়বাজার, চৌকিদেখি, স্টেডিয়াম গেট, এয়ারপোর্ট রোড, সাদাপাথর বাইপাস ইউটার্ন হয়ে আবার লাক্কাতুরা স্টেডিয়াম গেটের সামনে এসে দৌড় শেষ করেন। তবে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রতিযোগিতার চমৎকার আয়োজন সেটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
১৬ কিলোমিটার দীর্ঘ এই চ্যালেঞ্জিং রুটে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০০ দৌড়বিদ, যার মধ্যে নারী ও পুরুষ উভয়ই ছিলেন। অংশগ্রহণকারীদের দৌড়ের প্রতি উদ্দীপনা ও প্রতিযোগিতার চমৎকার আয়োজন পুরো ইভেন্টকে রঙিন করে তোলে এবং সংগঠকদের পরিপূর্ণ প্রস্তুতি পুরো ইভেন্টকে একটি উৎসবমুখর পরিবেশে পরিণত করেছে।
মো আরিফ উদ্দিন ওলির এই অর্জন তাঁর কঠোর পরিশ্রম ও মানসিক দৃঢ়তার প্রমাণ। তিনি বলেন, প্রতিযোগিতার পরিবেশ ও অংশগ্রহণকারীদের উদ্যম আমাকে অনুপ্রাণিত করেছে। এমন আয়োজন দৌড়বিদদের জন্য অনুপ্রেরণার একটি বড় উৎস। এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো সিলেটবাসী এবং বাংলাদেশের জন্য গর্বের। তিনি এছাড়া ম্যারাথনসহ বক্সিং, মার্শাল আর্ট, কারাতে, উশু, তাইকোন্ড, ইয়োগাসহ আরো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টে ইতিমধ্যেই গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ পদকের মতো অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। সিলেট রানার্স ক্লাবের এই আয়োজন কেবলমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি মানুষের ফিটনেস সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিলেটের সৌন্দর্যকে তুলে ধরার একটি দৃষ্টান্ত, দৌড়বিদ এবং ফিটনেসপ্রেমীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর