editor
প্রকাশিত: 3:08 PM, August 1, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে প্রবাসী ফাহিম আল চৌধুরীর সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ।
এক বিবৃতিতে জুবের আহমদ বলেন, ফাহিম আল চৌধুরী ভাইয়ের অসত্য ও ভিত্তিহীন বক্তব্য সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ভাবমূর্তি ও সাংগঠনিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। এর ফলে সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনমনে অপ্রয়োজনীয় সন্দেহের অবকাশ তৈরি হয়েছে।
বক্তব্যের সত্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে জুবের আহমদ বলেন, তিনি (ফাহিম আল চৌধুরী) দাবি করেছেন কিছু বিষয়ে, কিন্তু কার কার কাছে দিয়েছেন, কোথায় দিয়েছেন এবং কোন সময়ে দিয়েছেন—তা স্পষ্ট নয়। একজন সিলেটি, বাংলাদেশী ও প্রবাসী হিসেবে আমি তাঁকে সম্মান করি এবং শ্রদ্ধা জানাই। তবে সম্মান ও শ্রদ্ধার জায়গা থেকেই সংগঠনের স্বার্থে অনতিবিলম্বে এই ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার জোর আহ্বান জানাচ্ছি।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরও উল্লেখ করেন, বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংগঠনের ঐতিহ্য ও ঐক্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা সকলের কর্তব্য। তিনি আশা প্রকাশ করেন, অনভিপ্রেত এই বিতর্কের অবসান ঘটাতে ফাহিম আল চৌধুরী দ্রুতই তাঁর বক্তব্য প্রত্যাহার অথবা এর পক্ষে উপযুক্ত ও সুস্পষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে সত্য উদঘাটনে সহযোগিতা করবেন।
3 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও
1 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের
2 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে
4 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়
2 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র
5 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে
5 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে
5 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত