editor
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬
ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী সবজি মার্কেটের যৌথ উদ্যোগে ‘সাল পরবর্তী আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকালে নগরীর সোবহানীঘাটস্থ ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টারের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক প্রদান করেন ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টারের সভাপতি মো. ছাদ মিয়া। তিনি তার বক্তব্যে বাজারের শৃঙ্খলা বজায় রাখা, ক্রেতা সাধারণের সুবিধার্থে মানসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমেই একটি আদর্শ ও আধুনিক বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সভায় বাজারের শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী সবজি মার্কেটের সামনের দীর্ঘদিনের যানজট নিরসন করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাক বা মালবাহী গাড়ি থেকে পণ্য খালাস (আনলোড) করার নির্দেশ দেওয়া হয়েছে। পণ্য খালাস শেষ হওয়া মাত্রই গাড়ি মার্কেট এলাকা ত্যাগ করতে হবে বলে সভায় ঐক্যমত পোষণ করা হয়। এছাড়া বাজারে কোনো ধরনের অবৈধ মালামাল কেনাবেচা বা মজুত করা যাবে না বলে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। যদি কোনো ব্যবসায়ী নিয়ম লঙ্ঘন করেন, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। মানবিক ও সাংগঠনিক সিদ্ধান্ত ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সভায় একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়। ওজন পরিমাণ সঠিক মালামাল আদান প্রদান করতে হবে। যদি কোনো ব্যবসায়ী মৃত্যুবরণ করেন, তবে তার প্রতি সম্মান প্রদর্শনার্থে মার্কেট ১ ঘণ্টা বন্ধ রাখা হবে। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে মার্কেট কর্তৃপক্ষ।
হাজী নওয়াব আলী সবজি মার্কেটের সভাপতি মো. আবুল হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টারের সাধারণ সম্পাদক মো: রাজু আহমদ, হাজী নওয়াব আলী সবজি মার্কেটের সাধারণ সম্পাদক মো: কাজী বুরহান উদ্দিন, ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টারের সিনিয়র সহ-সভাপতি মো: আলেক মিয়া, হাজী নওয়াব আলী সবজি মার্কেটের সিনিয়র সহ-সভাপতি মো: আফরোজ আলী, ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টারের সহ-সভাপতি মো: হারিছ মিয়া, মো: আলা উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো: দুলাল আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো: মাসুদ কাজী, মো: মঞ্জুর হোসেন, মো: মুজিবুর রহমান, মো: নজির আহমদ, মো: আমির আলী, মো: আব্দুর রব, মো: আজম আলী, মো: আব্দুল মান্নান,, মো: তেরা মিয়া, মো: দুলাল আহমদ, আব্দুর রহমান, সেলিম আহমদ, আব্দুল রকিব, মো: কাপতান মিয়া, মো: নজরুল ইসলাম, মো: কাছা মিয়া, মো: বাচ্ছু মিয়া, মো: আল আমীন, মো: ছালিক মিয়া, রিংকু তালুকদার, মজনু মিয়া, নয়ন, আব্দুর রব, হেলাল আহমদ, মো: রুহুল আমিন, মো: ইব্রাহিম মিয়া, মো: আফরোজ, হারিছ মিয়া, মো: বুরহান উদ্দীন, রাজু আহমদ প্রমুখ। সভায় উভয় মার্কেটের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
5 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটের অব্যাহত লোডশেডিং ও জ্বালানী সংকট নিসরনে সিলেটের জেলা প্রশাসক মোঃ
5 সেবা ও সৌহার্দ্যের দীর্ঘ চার দশক পেরিয়ে ৪১ বছরে পদার্পণ করলো সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রোটারি ক্লাব অব
1 রক্তের ক্যান্সার এবং জটিল রক্তরোগ চিকিৎসায় ‘বোন ম্যারো ট্রান্সপ্লান্ট’ বা অস্থিমজ্জা প্রতিস্থাপন বর্তমানে এক যুগান্তকারী ও কার্যকর সমাধান। সঠিক
5 ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী সবজি মার্কেটের যৌথ উদ্যোগে ‘সাল পরবর্তী আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। 4
6 বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল সোমবার (২০ এপ্রিল) এক সরকারি সফরে সিলেট আসছেন।
7 সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের একমাত্র কন্যা মাহদিয়া ইসলাম মুনের নাকের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মহান
3 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির
8 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের