editor
প্রকাশিত: 3:57 PM, February 2, 2026
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি বলেছেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং কেন্দ্রের শৃঙ্খলা বজায় থাকে, তা নিশ্চিত করা আনসার সদস্যদের প্রধান দায়িত্ব। এবার সশস্ত্র আনসার সদস্যরা প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় কেন্দ্রের ভেতরে অবস্থান করবেন। ফলে কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া বা কোনো বেআইনি কাজ করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘হাজিরা প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, এবারের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার সদস্যরা ভোটকেন্দ্রের ভেতরে অবস্থান করবেন। ফলে চাইলেই কেউ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিতে পারবে না। কাউকে কেন্দ্রের ভেতর কোনো প্রকার বেআইনি কাজ করতে দেওয়া হবে না।
এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সদস্য ‘সুরক্ষা অ্যাপ’-এ ‘এন্ড ইউজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিকভাবে এই অ্যাপের মাধ্যমে রিপোর্ট করবেন, যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্ট্রাইকিং টিম রেসপন্ডার হিসেবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারী সদস্য বিশেষভাবে মোতায়েন করা হবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ঝুঁকি বিবেচনায় ১৩ জন সদস্যের মধ্যে ৩ জন সদস্য অস্ত্রসহ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। প্রধান অতিথি উপস্থিত জনবলকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনী নিরাপত্তা দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার সহ সিলেট জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ।
সিলেট জেলার ১৩টি উপজেলার মোট ১,০১৬টি ভোটকেন্দ্রে এই নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে পিসি, এপিসি এবং সাধারণ আনসার ও ভিডিপি সদস্যসহ মোট ১৩,২০৮ জন সদস্যকে এই নির্বাচনী মিশনে নামানো হচ্ছে।
উল্লেখ্য, সারাদেশের ৪২,৭৭৯টি ভোট কেন্দ্রে মোট ৫,৫৬,১২৭ জন আনসার-ভিডিপি সদস্য এবারের নির্বাচনে জননিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন।
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
6 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 7 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
2 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে