editor
প্রকাশিত: 11:57 AM, October 14, 2025
সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:: সোমবার (১৩ই অক্টোবর) ঠিক দুপুর বারোটায়, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির আহবানে, টিপু সুলতান মসজিদ ও কলকাতা কেএম সি সামনে কয়েকশো যুব কংগ্রেস সদস্য জমায়েত হয়ে, বেলা একটা নাগাদ, উদয় ভানুজীর নেতৃত্বে, মিছিল করে নির্বাচন কমিশন দপ্তর অভিযান করেন।
উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিটির উদয় ভানুজী, সৌরভ প্রসাদ, সৌভিক সৌকিন, আজমল খান , প্রমোদ পান্ডে এবং মোস্তাক সহ বহু যুব কংগ্রেস সদস্য ও মহিলা সদস্য।
মিছিল এস এন ব্যানার্জি রোড, সেন্ট্রাল রোড ও টিপু সুলতানের কাছ থেকে একত্রিত হয়ে ডেন্টিস্ট স্ট্রীট ধরে যখন মিচির নির্বাচন দপ্তরের দিকে এগিয়ে যায়, নির্বাচন দপ্তর থেকে বেশ কিছুটা আগে ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হয়। ১৪৪ ধারা জারি থাকায়,
মিছিলে একটা স্লোগান, ভোট চোর গদি চোর- চাকরি চোর গো দি চোর, এই স্লোগানকে সাথে নিয়েই তাদের অভিযান, তারা বলেন রাহুল গান্ধীর নির্দেশে আমরা নির্বাচন দপ্তর অভিযান করছি।, যেভাবে কেন্দ্রীয় সরকার ভোট চুরি করেছে, উদ্দেশ্য পণ্যদিত এস আই আর নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।
বাজনা বাদ্যি সহকারে মিছিল বিশাল আকার ধারণ করে, বিভিন্ন জেলা থেকে যুব কংগ্রেসের সদস্যরা উপস্থিত হন, মিছিলে আরএসএস-এর সহ প্রধানমন্ত্রীর কুশপুতুল আনেন এবং তাদের কোমরে দড়ি বেঁধে টানতে শুরু করেন।
মিছিল আটকানোর সাথে সাথে তারা সেই সকল কুসপুতুল এবং আরএসএস-এর প্যান্ট আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন।
তারপরেই শুরু হয় ব্যারিকেট ভাঙার কাজ, বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সাথে ধস্তাধস্তির পর যখন ব্যারিকেট ভাঙতে যায় এবং ব্যারিকেড টোপকে নির্বাচন কমিশনের দিকে এগোতে যান ,পুলিশ তাদের গ্রেফতার করে ও চ্যাংদোলা করে গাড়িতে তোলে, তারা বলেন ১৪৪ ধারা লঙ্ঘনের ফলে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনিক তরফ থেকে মাইকিং মাধ্যমেও বারবার সতর্কতামূলক নির্দেশ দেন , যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে, প্রশাসনের কথায় কর্ণপাত না করলে, যখন ব্যারিকেড ভাঙ্গে সেই সময় বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করে, এবং চ্যাংদোলা করে গাড়িতে তোলে। মহিলাদেরও বাদ দেননি, একইভাবে তাদেরকেও গাড়িতে তোলা হয়।
তাহারা পুলিশকে ও কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে বেশ কিছু স্লোগান দিতে থাকেন, বলেন আমাদের সাথে রাহুল গান্ধী আছে আমরা কাউকে ভয় পাই না। ভোট চোর গদি চোর দেশ থেকে হটাও। বেশ কিছুকে গ্রেফতার করার পর পুলিশের তরফ থেকে মাইকিং করে জানিয়ে দেয়া হয় যদি আপনার এখান থেকে না সরে যান আমরা সবাইকে গ্রেফতার করতে বাধ্য হবো। পরে একে একে সবাই ঘটনাস্থল থেকে চলে যান। কংগ্রেস সদস্যরা বলেন আমাদেরকে জোর করে আটকে দেয়া হলো নির্বাচন কমিশনে যেতে দিলেন না প্রশাসন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে