editor
প্রকাশিত: 5:40 PM, January 31, 2021
ডেস্ক::
এ বছরের সবচেয়ে বড় স্বস্তির খবর, মহামারি করোনার প্রতিশেধক (টিকা) এখন আমাদের দেশে। এরই মধ্যে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি।
টিকা পাওয়ার জন্য প্রথমেই অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য ‘সুরক্ষা’ নামে স্মার্টফোনের জন্য অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করেছে কর্তৃপক্ষ।
এবার যারা টিকা নিচ্ছেন বা নেবেন, তারা জেনে নিন-টিকা নেওয়ার পর যে বিষয়গুলো মেনে চলার কথা বলেন বিশেষজ্ঞরা:
অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন টিকা নেওয়ার পর হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন। তবে বাস্তবতা হলো, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার হার ২-৩ শতাংশের বেশি নয়। ভ্যাকসিন প্রয়োগের পরে মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব দেখা দিতে পারে। তবে তা সাময়িক, এর জন্য কোনো ওষুধ খাওয়ারও প্রয়োজন নেই।
ভ্যাকসিন নিলেও সবাইকে মাস্ক পরা, হাত ধোয়াসহ শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।
এছাড়াও করোনা মহামারি মোকাবিলায় অ্যান্টিজেন ও অ্যান্টিবডি এই দ ‘টি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত এবং সহজে (১৫-২০ মিনিটের মধ্যে) করোনা সংক্রমণ নির্ণয় করা যায় অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে। বর্তমানে ৫১টি সরকারি প্রতিষ্ঠানে এর কার্যক্রম চলছে। করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার ২১ দিন পর এই পরীক্ষা করতে হয়।
আপাতত গর্ভবতী মা ও ১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। বাকিরা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোনো দুশ্চিন্তা না করে, করোনা সংক্রমণ থেকে সুরক্ষা পেতে টিকা নেওয়া উচিত।
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 1 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)