editor

প্রকাশিত: 8:50 PM, November 17, 2023

মওলানা ভাসানীর আদর্শকে পাথেয় করেই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে: জেড আই খান পান্না

মওলানা ভাসানীর আদর্শকে পাথেয় করেই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে: জেড আই খান পান্না

বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান) বলেছেন, মওলানা ভাসানীর নেতৃত্বে হওয়া কাগমারি সম্মেলন ছিল বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা। তিনি শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। ৬৯ এর গণআন্দোলনের সূচনা হয়েছিল মওলানা ভাসানীর হাত ধরেই। পুলিশী বাধা উপেক্ষার কৌশলে তিনি মোনাজাত করার মাধ্যমে পাকিস্তানী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তখন থেকেই আন্দোলন দানা বাধতে থাকে। যার ফলশ্রুতিতে সংগঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মওলানা ভাসানী ছিলেন জাতীয় একজন অভিভাবক। তিনি বলতেন, ‘ভোটের আগে ভাত চাই’। জেড আই খান পান্না আরো বলেন, মওলানা ভাসানীর আদর্শকে পাথেয় করেই আমাদের আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
তিনি শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর দাড়িয়াপাড়ায় আজীবন সাম্রাজ্যবাদ বিরোধী মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য এডভোকেট রনেন সরকার রনির পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, সিলেটের সাবেক পিপি ইউনাইটেড পিপলস পার্টির প্রাক্তন সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, শাবিপ্রবির প্রাক্তন রেজিস্টার জামিল আহমদ চৌধুরী, বাসদ মার্কসবাদী সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক কমরেড আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি কমরেড সিরাজ আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, জাতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মনির উদ্দিন, বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজ আহমদ, মাওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সংগঠক মাহমুদুর রহমান ওয়েছ, সদস্য সচিব আমিন তাহমিদ, সদস্য কয়েস আহমদ সাগর প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন