editor

প্রকাশিত: 10:04 PM, November 22, 2020

মজুরিবৈষম্যের শিকার উপকূলীয় এলাকার নারী মৎস্য শ্রমিকরা

মজুরিবৈষম্যের শিকার উপকূলীয় এলাকার নারী মৎস্য শ্রমিকরা

7

অনলাইন ডেস্ক

6

উপকূলীয় এলাকার নারী মৎস্য শ্রমিকরা মজুরিবৈষম্যের শিকার হচ্ছেন। তাঁরা পুরুষ শ্রমিকের তুলনায় দৈনিক প্রায় ২৫ শতাংশ কম মজুরি পাচ্ছেন। বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। উপকূলীয় জেলা ভোলা, কক্সবাজার ও বাগেরহাটের এক হাজার ২০০ জেলে পরিবারের মধ্যে এই গবেষণা পরিচালনা করা হয়।

8

রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্ষমতায়ন সূত্রের বাইরে উপকূলীয় জেলে পরিবারের বেশির ভাগ নারী : টেকসই মৎস্য খাতের জন্য নারীর সক্রিয় অংশগ্রহণ আবশ্যক’ শীর্ষক এক মতবিনিময়সভায় গবেষণায় প্রাপ্ত ফলাফল তুলে ধরা হয়।

4

কোস্ট ট্রাস্টের উপনির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গবেষণার ফলাফল উপস্থাপন করেন কোস্ট ট্রাস্টের যুগ্ম পরিচালক মো. মজিবুল হক মনির। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের পরিচালক (প্রশাসন) মোস্তফা কামাল আকন্দ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি শিল্পী দে, উন্নয়নকর্মী আমিনুর রসুল বাবলু, এ এস এম বদরুল আলম, এইচ এম সহিদুল আলম ফারুক, আসাদুজ্জামান শেখ, হাসান আল মামুন, তাসনুভা জামান, শামীম আরা প্রমুখ ।

5

সভায় উপকূলীয় এলাকার জেলে পরিবারের নারী সদস্যদের আর্থ-সামাজিক পরিস্থিতি ও ক্ষমতায়নের অবস্থা তুলে ধরে বলা হয়, মৎস্য প্রক্রিয়াজাতের সঙ্গে সম্পৃক্ত নারী শ্রমিকদের সবাই সম্পদ। কেনাকাটায় জেলে পরিবারের ৩১ শতাংশ নারীরই কোনো মতামত গ্রহণ করা হয় না। পরিবারের সাধারণ ব্যয়ের ক্ষেত্রে ৫৮ শতাংশ নারী সদস্যেরই কোনো মতামত নেওয়া হয় না। অন্যদিকে জেলে পরিবারের মাত্র দুই শতাংশ নারী সদস্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সঙ্গে কোনো বিশেষ প্রয়োজনে সরাসরি যোগাযোগ করেছেন। সমাজের কোনো সালিসে বা অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় জেলে পরিবারের ৮২ শতাংশ নারী অংশগ্রহণ করেননি। তা ছাড়া জেলে পরিবারের নারী সদস্যদের ৬৫ শতাংশ সহিংসতার শিকার। যারা পুরুষ সদস্য মাছ ধরার কাজে বাড়ির বাইরে থাকলে আতংকে থাকেন।

সভায় মৎস্য খাতে নারীর অবদান চিহ্নিত করতে বিশেষ নীতিমালা প্রণয়ন, জেলে পরিবারের নারী সদস্যদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত, নারী জেলেদের মৎস্যজীবী হিসেবে সরকারি আইডি কার্ড প্রদান, মৎস্য খাত সম্পর্কিত বিভিন্ন কর্মসূচিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত, মৎস্য শ্রমিকদের জন্য শ্রম নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় বক্তারা নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে। এতে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য কমবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

8 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

4 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

2 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

8 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

6 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

7 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

7 স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

2 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

1
5