editor

প্রকাশিত: 3:29 PM, September 18, 2024

মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা’র আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট

মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা’র আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট

 

উৎফল বড়ুয়া:: বৌদ্ধদের ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা’র আহ্বানে দেশ ও জাতির শান্তি-সম্প্রীতি-সমৃদ্ধি কামনা ও আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধায় দেশের প্রতিটি বৌদ্ধ মন্দির, জনপদসহ সব জায়গাতেই আলো হাতে দাড়িয়ে দেশ ও জাতির শান্তি-সম্প্রীতি-সমৃদ্ধি কামনা কমনা করা হয়।

পৃথিবীতে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব মানুষ। ভুল-ত্রুটি নিয়েই আমাদের জীবন চলা। ভালো-মন্দ মিলিয়েই আমাদের বেঁচে থাকা। পৃথিবীর বিরাট জনসংখ্যার সব মানুষই আলোর সন্ধান পায় না। যারা পায় তারা হয়ে ওঠে সচেতন, বিবেকবান, নৈতিকতাসম্পন্ন, চারিত্রিক সৌন্দের্যে বলীয়ান। যারা ভালো, আদর্শবান, শ্রেষ্ঠ মানুষ তাদের জীবনের সৌন্দর্যের আলোতেই আলোকিত হয় পরিবার, সমাজ, রাষ্ট্রসহ গোটা বিশ্ব। বর্তমানে বিশ্ব জুড়েই চলছে আধিপাত্যের যুদ্ধ, ধর্মে ধর্মে যুদ্ধ, দখল দারিত্বের যুদ্ধ, সম্পদ লুণ্ঠনের যুদ্ধ, বর্ণবৈষম্য, ভৌগোলিক আধিপত্য প্রদর্শনমূলক শক্তি প্রদর্শন, হত্যা নির্যাতন, খুন, ধর্ষণ ইত্যাদি। ফলশ্রুতিতে সৃষ্টি হচ্ছে অসহিষ্ণুতা ও সামাজিক অস্থিরাতা যা আমাদের গোটা সমাজের সম্প্রীতিকে বিনষ্ট করছে।

দেশের প্রতিটি বৌদ্ধ মন্দির, বৌদ্ধ জনপদসহ যে যেখানে অবস্থান করছে, সেখানেই দাড়িয়ে আলো হাতে দেশ ও জাতির শান্তি-সম্প্রীতি-সমৃদ্ধি কামনা কমনা করেন। আমাদের প্রতিনিধি বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন চান্দগাঁও সার্বজননীন শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকজিৎ মহাথেরসহ উপাসক-উপাসিকাবৃন্দ, চট্টগ্রাম বৌদ্ধ বিহার, পটিয়া ভন্ডারগাঁও ত্রিরতন বিহারের ভিক্ষু-সংঘ ও গ্রামবাসী, দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বন বিহার, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, চট্টগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ ড. অর্থদর্শী বড়ুয়া, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, অধ্যাপক অঞ্জলি বড়ুয়া, অধ্যাপক ববি বড়ুয়া, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, লায়ন রূপায়ণ বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বড়ুয়া, এপেক্সিয়ান মৃনাল বড়ুয়া, কর্মসূচির আহ্বায়ক চারু উত্তম বড়ুয়া, সিলেটে থেকে সাংবাদিক উৎফল বড়ুয়া, তপতি বড়ুয়া, রত্না বড়ুয়া, কন্থকের প্রিয়াল বড়ুয়া রোহান, সম্যকের অভি বড়ুয়া ও বিভিন্ন বৌদ্ধ মন্দির, বৌদ্ধিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কর্মসূচিতে সাড়ম্বরে অংশগ্রহণ করেন।

প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বলেন আমার বিশ্বাস আজকের এই আলো হাতে দশ মিনিট প্রতিকী কর্মসূচিতে যেভাবে বাংলার বৌদ্ধ জনগোষ্ঠী সারা দিয়েছে অবশ্যই দেশ ও জাতির শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধ জাতি গঠনসহ আলোকিত বিশ্ব গড়তে সকলকে পাশে পাব।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।