editor
প্রকাশিত: 4:19 PM, March 7, 2026
সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত সংগঠন সিলটি পাঞ্চায়িত এর স্থায়ী অফিসের উদ্বোধন।
শনিবার (৭ মার্চ) নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৫ম তলায় এ অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় উদ্বোধনীয় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, এডভোকেট মামুনুর রশীদ, ফেরদৌস আহমদ, মো. শাহ আলম, মো. আমিনুজ্জামান চৌধুরী, ওয়ারিছ আলী মামুন এডভোকেট, মো. নজরুল ইসলাম, মো: খছরুর রশীদ, আব্দুর রাজ্জাক শাওন, আজাদ আহমদ, কয়ছর আহমদ কাওছার, আনোয়ার আহমদ, মো: কুরবান মিয়া, ইফতেফার আহমদ জায়েদী প্রমুখ।
স্থায়ী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আধ্যাত্বিক রাজধানী খ্যাত পূণ্যভূমি সিলেট বিভাগকে স্বায়ত্বশাসন করা হলে স্বায়ত্বশাসিত সিলেট বিভাগের রাজধানী হবে সিলেট। আমাদের অর্জিত সম্পদ দিয়েই সিলেট বিভাগ উন্নত হবে ইনশাআল্লাহ। সিলেটের যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে সিলেটবাসীকে বৈষ্যমের শিকার হতে হয়। তিনি আরো বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকল আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে হবে। তিনি বলেন, সিলটি ভাষা সিলেটবাসীর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা করতে হবে। রাষ্ট্রভাষার মর্যাদা পেলে সিলটি ভাষার সংরক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরো বলেন, সিলেট বিভাগ অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বিগত ৫৪ বছর ধরে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবহেলিত হয়ে আসছে। এই ধারা আর চলতে দেয়া যায় না। অচিরেই সিলটি পাঞ্চায়িতের নেতৃত্বে স্বায়ত্বশাসনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন