editor
প্রকাশিত: 1:21 PM, February 25, 2025
নিউজ ডেস্ক:: মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারে ২৩ ফেব্রুয়ারি রোববার পৃথক সময়ে কুলাউড়া উপজেলার বাসিন্দা ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, মধ্যপ্রাচ্যের কাতারের আল কুর শহরে রাজমিস্ত্রির কাজ করেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল গ্রামের তোতা মিয়ার ছেলে আব্দুল খালিক (৪২)। রোবাবার বিকালে ঢালাইয়ের কাজ করার সময় মেশিনের আঘাতে আব্দুল খালিক গুরুতর আহত হন। আহত আব্দুল খালিককে দ্রুত উদ্ধার করে আল কুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সৌদি আরবের জেদ্দা শহরে রোববার দুপুরে বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীম আহমদ (৩৮) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শামীম আহমদ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াস নগর লামাপাড়া গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে। মার্চ মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা ছিল।
এছাড়া সৌদি আরবের মদিনা শহরে রোববার রাতে কোন এক সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. মতিউর রহমান (৬২) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মদিনা শহরে কাজ ও বসবাস করতেন। নিহত মো. মতিউর রহমান উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তাকে মদিনায় মসজিদ আল হারামে জানাজার পর সেখানেই দাফন করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে