editor

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মন্ত্রী হলেন মুক্তাদির, নগরে ও সদরে আনন্দের বন্যা

মন্ত্রী হলেন মুক্তাদির, নগরে ও সদরে আনন্দের বন্যা

8

সিলেটের আধ্যাত্মিক ও রাজনৈতিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন সিলেট-১ (মহানগর ও সদর)। এই আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করান।

5

খন্দকার আব্দুল মুক্তাদিরকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই সরাসরি মন্ত্রিসভায় বড় দায়িত্ব পাওয়ায় সিলেটের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নগরে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ। মুক্তাদির মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা ও দক্ষিণ সুরমা বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নামে আনন্দ ঢল। সাধারণ ব্যবসায়ীরাও এই খুশিতে যোগ দেন। নগরীর মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করতে দেখা যায় উৎসুক জনতাকে। বিএনপি নেতাকর্মীদের মতে, দীর্ঘ দিন পর সিলেট-১ আসন থেকে যোগ্য প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাওয়ায় অবহেলিত উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে।

7

নগরের পাশাপাশি সিলেট সদর উপজেলাতেও বইছে আনন্দের জোয়ার। টুকেরবাজার, খাদিমনগর ও জালালাবাদ এলাকায় মুক্তাদিরের সমর্থকরা আনন্দ প্রকাশ করেন। স্থানীয় জনগণের প্রত্যাশা, একজন দক্ষ ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবে মুক্তাদির সিলেটের শিল্প খাতের বিকাশে বিশেষ ভূমিকা রাখবেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল ও সরকার আমার ওপর যে আস্থা দেখিয়েছে, তার প্রতিদান যেন সততা ও নিষ্ঠার সাথে দিতে পারি। সিলেটের উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে বেগবান করাই হবে আমার প্রধান লক্ষ্য।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

1 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

1 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

8 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

5 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

5 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
4