editor

প্রকাশিত: 12:10 PM, October 8, 2026

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা দায়ের করেছে।

গত ৬ অক্টোবর পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলাটি (মামলা নং: ১৮/২৯৪) দায়ের করেন।

মামলায় অভিযুক্ত প্রধান আসামীদের মধ্যে রয়েছেনÑ দোয়ারাবাজার উপজেলার ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম (৬০), জয়নাল আবেদীন মেম্বার (৫৫), জহুর মেম্বার (৫৫), ধন মিয়া মেম্বার (৬০), জিয়াউর রহমান বোশ (৩৫), মোহাম্মদ আলী (৩৫), রফিকুল ইসলাম (৫৫), ফজলুল ইসলাম (৪০), নিজাম উদ্দিন নিধান (৫২), ফরিদ মিয়া (৪৫), শরীফ মিয়া (৩৫), মনসুর আলী (৪০), সিদ্দিক মিয়া (৩৮), ঢেনু মিয়া (৪০), জামশেদ মিয়া (৬২), আলা উদ্দিন (৪০), ওমর (৪০), রফিক মিয়া (৩৮), কালাম ডাক্তার (৪৮), আইনুদ্দিন (৪০), সাদ্দাম মিয়া (৩৫), সনির মিয়া (২৫), মনির মিয়া (২২), জালাল মিয়া (৫৫), মাসুক মিয়া (২৮), সমুর মিয়া (৪০), বসির মিয়া (২৫), রমজান মিয়া (৩৫), আবুল কালাম (৪৫), নুরু মিয়া (৪৪), বকুল মিয়া (৩৫), মো: আলী (৪০), শফিকুল ইসলাম (৪২), ছাতক উপজেলার হীন ইসলাম (৪৫), বুলবুল আহমেদ (৪৮), লিটন মিয়া (৪০) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলী জিন্নাহ (৪৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর গোপন সংবাদ ও স্থানীয় অধিবাসীদের অভিয়োগের ভিত্তিতে দোয়ারাবাজারের শ্রীপুর মৌজার সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় মরাচেলা নদী সংলগ্ন স্থানে সরেজমিন পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর। পরিদর্শনে নিশ্চিত হওয়া যায়, কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অভিযুক্তরা গত ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল পর্যন্ত নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলন ও পরিবহন করেছে।

মামলার বাদী ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক জানান, পরিবেশের ভারসাম্য নষ্ট করে নদীর পাড় কেটে কোটি টাকার বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।