editor
প্রকাশিত: 1:45 PM, September 9, 2020
মসজিদের পাশে নৃত্য পরিবেশন করার ঘটনায় ঢাকাই ছবির এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান।
বুধবার আইনজীবী মো. মেহেদী হাসান এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে,মসজিদের সামনে নৃত্য করাকে ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ ও বাংলাদেশের আইনবহির্ভূত। লিগ্যাল নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মসজিদের সামনে নাচ-গান পরিবেশনের জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় মুনমুনকে ক্ষমা ও দুঃখ প্রকাশ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা মুনমুনের নাচের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গেছে, মসজিদের সাইনবোর্ড লাগানো টিনের তৈরি একটি ঘরের সামনে মেরুন রঙের পোশাকে প্রফুল্লচিত্তে নাচছেন মুনমুন।
ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনরা মুনমুনের তীব্র সমালোচনায় মেতে ওঠেন।
জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর টাঙ্গাইলের সখীপুরে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন। মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত স্থানীয় আল মদিনা সমবায় সমিতির উদ্যোগে এই ভ্রমণের আয়োজন করা হয়। নৌকা ভ্রমণ শেষে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী বাজার মসজিদের পাশে মুনমুনের নাচের এই আসর বসানো হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
3 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
5 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
2 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
5 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’