editor
প্রকাশিত: 4:23 PM, September 23, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর আওয়ামিলীগের বিকল্প কমিটির পর এবার অব মূল্যায়ন ও পদ বঞ্চনার শিকার জেলা আওয়ামিলীগ নেতৃবৃন্ধের উদ্যোগে কেন্দ্রে জমা পড়লো সার্বজনীন কমিটি।উল্লেখ্য কেন্দ্র থেকে বিভিন্ন জেলার পুর্নাঙ্গ কমিটি গঠনের তাগাদা পেয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামিলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন্দ্রে পুর্নাঙ্গ কমিটির খসড়া জমা দেয়ার পরপরই তিব্র অসন্তোষ ও কানাঘুষা শুরু হয় সিলেট আওয়ামী পরিবার সহ সর্বত্র। মহানগর শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওরের নেতৃত্বে পদ বঞ্চিত, ও বাদ পড়াদের পক্ষ থেকে কেন্দ্র বরাবর দাখিল করা হয় বিকল্প কমিটি। এমনকি কমিটি দাখিলের পর দলীয় কার্যালয়ে ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। অন্য দিকে সিলেট জেলা আওয়ামিলীগ কমিটিতে অখ্যাত, মাইম্যান,এবং বিতর্কিত দের দিয়ে খসড়া জমা দেয়ার প্রতিবাদে সোচ্চার হয়েছেন জেলা আওয়ামিলীগের অব মূল্যায়ন ও পদ বঞ্চনার শিকার অংশের নেতা কর্মীরা। সাবেক এক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উদ্যোগে হয়েছে প্রতিবাদ মিছিল। এমনকি সুত্রমতে সম্প্রতি দলীয় আনুগত্য, সাংগঠনিক যোগ্যতা,পারিবারিক ঐতিহ্য, ত্যাগ, ১/১১ কালীন ভুমিকা,ব্যাক্তিগত ভাবমূর্তি বিবেচনায় নিয়ে দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুবিবেচনার নিমিত্তে কেন্দ্র বরাবর একটি সার্বজনীন কমিটি জমা দেয়ার খবর পাওয়া গেছে।এব্যাপারে ঢাকায় অবস্থান রত জেলা আওয়ামিলীগের এক প্রভাবশালী নেতা জানান,বিতর্কিত, অযোগ্য , অনু প্রবেশকারী ও মাইম্যান মুক্ত একটি সার্বজনীন কমিটির খসড়া আমরা নেত্রীর সুবিবেচনার জন্য জমা দিয়েছি।” বলাবাহুল্য মাইম্যান ও অনুপ্রবেশ কারী মুক্ত আওয়ামীলীগ ঢেলে সাজানোর নির্দেশনা বাস্তবায়নে দলীয় হাইকমান্ডের কঠোর নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এগুচ্ছে কেন্দ্রীয় আওয়ামীলীগ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন