editor
প্রকাশিত: 6:54 PM, October 18, 2024
সিলেট মহানগর যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সিলেট মহানগরীর আওতাধীন ৪, ৫ ও ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে আনন্দ মিছিলটি নগরীর ইলেকট্রিক সাপ্লাই থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলেও যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। নেতাকর্মীদের নির্যাতন, জুলুম, মামলা-হামলা করেও দমিয়ে রাখতে পারে নি। রাজপথে আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তারা দলের জন্য আত্মনিবেদন এবং দলীয় আদর্শ বাস্তবায়নে ভূমিকা পালন করেছেন। আমরা মনে করি, নেতাকর্মীদের মেধা ও অভিজ্ঞতা কমিটি দলের জন্য সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শাহেদ আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ সাকি, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল রহমান সজিব, ১ম -সহ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ খাঁন তাইফুর, সহ সাধারণ সম্পাদক সবরুল ইসলাম নেপুর, সহ সাধারণ সম্পাদক রেজাউল হাসান মাছুম।
উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সুমন মজুমদার, তাইম আলী কাইয়ুম, রুহেল উদ্দিন, মহিবুর রহমান ছোট্ট মিয়া, আইন বিষয়ক সম্পাদক, রেজাউল করিম, সহ ক্রীড়া সম্পাদক মো আব্দুল রাশেদ, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুস ছামাদ, সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মো মনিজুল হোসেন, সহ গ্রাম বিষয়ক সম্পাদক মো সাদ্দাম হোসেন, সহ গ্রাম বিষয়ক সম্পাদক আরমান আহমদ মুন্না, সহ শিল্প বিষয়ক সম্পাদক মো: সুহেল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়