editor
প্রকাশিত: 8:36 PM, October 31, 2020
ফ্রান্স সরকার কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিক্ষোভসহ সবধরনের পণ্য বর্জনের আহবান জানানো হয়।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে বড় বাজার জামেয়া দারুল কোরআন টাইটেল মাদ্রাসা ময়দানে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন এলাকার থেকে সমবেত হন আলেম-উলামা, মুসল্লিসহ নানা শ্রেণিপেশার মানুষ। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে এক পথ সভা অনুষ্ঠিত হয়। একপর্যায়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভ মিছিলে আসা মুসল্লিরা।
আল্লামা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মাওলানা মশিউর রহমান এবং মাওলানা মুনতাসির আলম সোহানের যৌথ সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, মাদ্রাসাতুল হারামাইন এর প্রধান পরিচালক আল্লামা মখলিছুর রহমান, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খান, মুফতি কাজী আতাউর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, ক্বারি কমর উদ্দিন, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা গোলাম কাদির, মাওলানা বশির আহমদ, মাওলানা ইকবাল হোসাইন, ২নং ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিশ উদ্দিন খান, ৩নং ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান,সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা আবুল আহমদ প্রমুখ।
বক্তাগণ বলেন, মহানবী (সা.)কে ব্যঙ্গচিত্র করে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ২শ’ কোটি মুসলমানের অন্তরে কুঠারাঘাত করেছে। বাংলাদেশে ফ্রান্সের যতসব পণ্য আছে সবগুলো পণ্য বর্জন করতে হবে। পাশাপাশি এ দেশ থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। যতদিন না ফ্রান্স সরকার এর জন্য বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা এ ঈমানী আন্দোলন চালিয়ে যাবে। পরে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন