editor
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সের চার্লি হ্যাবদো পত্রিকায় সত্য ও মানবতার মুক্তির উৎস মহানবী (স:) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সিলেট শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নেতা অধ্যাপক মমতাজ উদ্দিন। মাওলানা সিবগাতুল্লাহ এরশাদ নিজামীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ডা. মুরাদে আলম, বদিউল আলম, শেখ সাইফুজ্জামান, সিরাজুল ইসলাম, বিউটি আক্তার লিলি, সুইটি আক্তার মিলি, কাইয়ুম আহমেদ, সিদ্দিকুর রহমান ও মাহি প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, সত্যের বিরুদ্ধে এবং মুমিনদের জীবন ও হৃদয়ের উপর চরম ও নিকৃষ্টতম আঘাত হল প্রাণাধিক প্রিয়নবী (সাঃ) এর শানে অবমাননা ও বেয়াদবী ধৃষ্টতা। নেতৃবৃন্দ বলেন, মানবতার মুক্তিদাতা ও সকল কল্যাণের উৎস মহান রাসুল (সাঃ) এর বিরুদ্ধে সকল অবমাননা সত্য ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। তাঁরা আরো বলেন, প্রাণের বিনিময়ে হলেও সত্য ও মুক্তির উৎস আল্লাহতাআলার মহান রাসুল সাঃ এর বিরুদ্ধে কুফরি ধৃষ্টতা প্রতিহত করবো।
তারা বলেন, বিভিন্ন ইসলাম বিরোধীরা ও মানবতাবিরোধী অপশক্তি শানে রেসালাতের বিরুদ্ধে বেয়াদবি ও অবমাননা করে চলছে। তাই এসব বন্ধ করতে মানবতায় বিশ্বাসী সকল মানুষকে সারা বিশ্বে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃবৃন্দ বলেন, শানে রেসালাতে বিরুদ্ধে ধৃষ্টতা, বিভিন্ন স্থানে মুসলিম ও মানবতার অবর্ণনীয় দুরবস্থা ধ্বংসাত্মক অবস্থা, হামলা-উৎখাত-হত্যাকান্ড, মসজিদ ও মাজার শরীফসমূহ ও ঈমানী কর্মসূচিতে হামলার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা ইসলামের নির্দেশিত একমাত্র রাষ্ট্র ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব গড়ে তোলার আহ্বান জানান।
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
6 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
7 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 2 বুধবার (২৪