editor

প্রকাশিত: 5:44 PM, December 17, 2025

মহান বিজয় দিবসে সিলেট ষ্টেশন ক্লাবের বিভিন্ন কর্মসূচী পালন

মহান বিজয় দিবসে সিলেট ষ্টেশন ক্লাবের বিভিন্ন কর্মসূচী পালন

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড। এর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। সকাল ৭টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল ১১টায় ক্লাব প্রাঙ্গণে ক্লাব সদস্য ও পরিবারের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিকেল ৩টায় বিজয় দিবসের খেলাধুলার পুরস্কার বিতরণ ও বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের সভাপতি শাহ মো. মোসাহিদ আলী এডভোকেট এর সভাপতিত্বে ও পরিচালক ক্রীড়া বিভাগ কামাল হাসান এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস, পরিচালক অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ এস সিরাজুল হক চৌধুরী, পরিচালক ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ আব্দুল্লাহ আহমদ, পরিচালক সাংস্কৃতিক বিভাগ এ এম মিজানুর রহমান, পরিচালক আপ্যায়ন বিভাগ রাফি ইব্রাহিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সামুন মাহমুদ খান, আলহাজ্ব আতাউর রহমান, জিয়াউল হক জিয়া, সাবেক প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদ, মঞ্জুর আহমদ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের অন্যতম গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অগণিত শহীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতার মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কাছে কেবল একটি উৎসবের দিন নয়; বরং এটি দায়িত্ব, চেতনা ও অঙ্গীকারের প্রতীক।

বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতির সম্মিলিত নেতৃত্ব, দৃঢ়তা ও ত্যাগের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জন করে এবং সেই চেতনা ধারণ করেই দেশ ও সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়