editor
প্রকাশিত: 12:33 PM, December 11, 2025
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের প্রার্থী জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমানের মালিকানাধীন হাসপাতাল সিলেটের ইবনে সিনা। হাসপতালটি আদৌ পরিবেশ বান্ধব নয়। পরিবেশ দুষণের দায়ে এই হাসতালকে ৪৩ হাজার ৯২০ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ দুষণ তথা পরিশোধিত বর্জ্যের মান গ্রহনযোগ্য মাত্রার বাইরে পাওয়ায় অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেট এর পরিচালক বুধবার (১০ ডিসেম্বর)এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনিয়েছেন।
একই কারণে ইবনে সিনা হাসপাতাল ছাড়াও আরও ৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এগুলো হচ্ছে-মধুবন অভিজাত মিষ্টি বিপণী খাদিমনগরকে ১৬ হাজার ৮৭৫ টাকা, জাস রটোফ্রেক্স মাধবপুরকে ৬০ হাজার টাকা, কোকো ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ মাধবপুরকে দেড় লাখ টাকা, বনফুল এন্ড কোং খাদিমনগরকে ৬৪ হাজার ৩৫০ টাকা, ফিজা এন্ড কোং গোটাটিকরকে ৩৫ হাজার ২২৮ টাকা, ইস্টার্ণ অ্যালায়েন্স মৌলভীবাজারকে ৯৪৫ টাকা। উল্লেখিত ৭টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭১ হাজার ৩১৮ টাকা জরিমানা করা হয়।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের